নতুন রূপে আইএসএলে ইস্টবেঙ্গল, সামনে এল এসসি ইস্টবেঙ্গলের নতুন লোগো
নতুন রূপে আইএসএলে ইস্টবেঙ্গল, সামনে এল এসসি ইস্টবেঙ্গলের নতুন লোগো
শনিবার সকালে অপেক্ষার অবসান। সরকারিভাবে প্রকাশিত হল ইস্টবেঙ্গলের নতুন লোগো। এদিন সকালে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাদের সমস্ত সোশ্যাল মিডিয়া মাধ্যমে সরকারিভাবে নতুন লোগো আত্মপ্রকাশ করা হয়। এদিন সকালে ইস্টবেঙ্গলের ইউ টিউব চ্যানেলে নয়া লোগো উন্মোচন হয়েছে।

ক্লাবের ইউটিউব চ্যানেলে ২০ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করা হয়। এই ভিডিওর মাধ্যমেই সমর্থকদের সঙ্গে ক্লাবের লোগোর পরিচিত ঘটানো হয়েছে। এবছর আইএসএলে এসসি ইস্টবেঙ্গল নামে খেলবে লাল-হলুদ ব্রিগেড।
এদিন ইউ টিউব ভিডিও-র মাধ্যমে নয়া লোগো উন্মোচনের পর ইস্টবেঙ্গলের সেই লোগো আইএসএলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে ক্লাবের নতুন লোগো স্থান পায়। এবছর ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট খেলাধূলার স্পোর্টিং রাইটস কেনার পর, লাল-হলুদ ক্লাব স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল নামে এএফসি'তে রেজিস্টার হয়েছে। দলের নতুন লোগোতে তাই উপরে স্পোর্টিং ক্লাব এবং নীচের অংশে ইস্টবেঙ্গল লেখা স্থান পেয়েছে।
প্রসঙ্গত লোগো প্রকাশের এক দিন আগে, শুক্রবারই ইস্টবেঙ্গলের নয়া ব্রিটিশ কোচ রবি ফাউলার ভারতের মাটিতে পা রাখেন। ফাউলারের সঙ্গে তার সাপোর্ট স্টাফরা ভারতে এসে পৌঁছন। শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে নেমে, সেখান থেকেই তারা গোয়ায় উড়ে যান। ইস্টবেঙ্গলের নবাগত ৩ ফুটবলারও শুক্রবার গোয়ায় পৌঁছন। গোয়ায় ইস্টবেঙ্গল দল হিল্টন হোটেলে উঠেছে।












Click it and Unblock the Notifications