Anwar Ali: আনোয়ার ইস্যুতে মঙ্গলবার নজরে পিএসসির বৈঠক, ইস্টবেঙ্গলকে কটাক্ষ মোহনবাগান সচিবের
মঙ্গলবার আনোসয়ার ইস্যুতে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক রয়েছে। আনোয়ার ইস্যুতে সমস্যার সমাধান হবে নাকি ভারতীয় ডিফেন্ডারের ভাগ্য ঝুলেই থাকবে? দিল্লি হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে গত শনিবার বৈঠক ডেকেছিল পিএসসি। কিন্ত প্রযুক্তিগত ক্রুটির জন্য তা ভেস্তে যায়।
প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে আনোয়ার আলিকে দেওয়া নো অবজেকশন সার্টিফিকেট খারিজ করে দিল্লি হাইকোর্ট। ফলে আপাতত আনোয়ার আলি আপাতত ইস্টবেঙ্গলের খেলোয়াড় নন। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে ফের নতুন করে এই মামলার শুনানি করার নির্দেশ দেয় আদালত। আগামীকাল এই ইস্যুতে পিএসজির বৈঠকের দিকেই নজর মোহনবাগান এসজি, দিল্লি এফসি সহ ইস্টবেঙ্গলের।

ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত অনুসারে, ৪ মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনোয়ার আলি। লাল হলুদে সই করলেও চার মাস এখন মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার।। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হতে চলেছে তাঁর। মোহনবাগান এসজিকে ১২.৯ কোটি টাকা জরিমানা দিতে হবে ।
ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন আনোয়ার আলি। একইসঙ্গে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির পক্ষ থেকেও ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানানো হয় আদালতে। ফলে আনোয়ারের ভাগ্য এখন ঝুলেই রয়েছে।
সোমবার সংবাদ মাধ্যমের সামনে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত অভিযোগ করেন, 'ইস্টবেঙ্গল আনোয়ারের কেরিয়ার নষ্ট করে দিতে চাইছে। বিষয়টি এখন কোর্টের বিচারাধীন,ফলে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। সব থেকে ভালো হত পিএসজির রায় মেনে নিলে। চার মাস পর ও নিজের পছন্দ মতো ক্লাবে খেলতে পারত। গোটাটা এখন আইন অনুসারে হবে।'












Click it and Unblock the Notifications