এবার সনি বনাম কাটসুমি, আই লিগ ডার্বির আগে ইস্ট-মোহন শিবিরে সাজো সাজো রব

আই লিগে -র ক্রীড়াসূচি প্রকাশ হয়ে গেছে। প্রস্তুতি শুরু করছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান

অনুশীলনে যোগ দিয়েছিলেন আগেই। এবার সই পর্বও সারা হয়ে গেল সনি নর্ডির। শুক্রবার আইএফএ অফিসে এ মরশুমের জন্য চুক্তি সেরে ফেললেন বাগানের হাইতিয়ান তারকা।অন্যদিকে একইদিনে ইস্টবেঙ্গলে সই করলেন সনিরই গত মরশুমের সতীর্থ কাটসুমি। এবার আই লিগ দেখবে দুই সতীর্থের লড়াই।

এবার সনি বনাম কাটসুমি, আই লিগ ডার্বির আগে ইস্ট-মোহন শিবিরে সাজো সাজো রব

এদিকে এদিন সকালে আরও একটি প্র্যাকটিস ম্যাচ খেলে নিল মোহনবাগান। এদিন ভবানীপুরের বিরুদ্ধে ৭-০ গোলে জিতল সবুজমেরুন ব্রিগেড। সাতটি গোল করেন সাত জন ফুটবলার। গোল পেয়েছেন ডিকা, কিংসলে, আজারুদ্দিনরা। গোল পেয়েছেন নরহরি, নিখিল কদম, পিন্টু মাহাতো, শিলটনও।

এদিকে জোরকদমে অনুশীলনে ব্যস্ত ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল । জাতীয় দল থেকে ফিরে অনুশীলনে যোগ দিয়েছেন রফিক , সালাম রঞ্জন সিংহ।

রফিক জানিয়েছেন , 'আমরা ভাল খেলে কলকাতা লিগ চাম্পিয়ন হয়েছি । আই.এস.এলের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলেও সাফল্য পেয়েছি । আমাদের দলও ব্যালেন্সড্ । সিনিয়র ও জুনিয়র ফুটবলাদের সংমিশ্রণে গড়ে উঠেছে ।'

এবার সনি বনাম কাটসুমি, আই লিগ ডার্বির আগে ইস্ট-মোহন শিবিরে সাজো সাজো রব

ডার্বির বিষয়ে এখন থেকে ফোকাসড লালহলুদ। রফিক বলেছেন, ' মরশুমের শুরুতেই ডার্বি । এটার একটা ভালো প্রভাব আছে । সবাইকে বুঝিয়ে দেওয়ার জন্য ইস্ট-মোহন সুযোগ পাবে। '

আইজল এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ নিয়েও অবশ্য সিরিয়স গোটা দল। দলে অনেক নতুন মুখ থাকলেও টিম হিসেবে দানা বেঁধে উঠছে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+