Mamata Banerjee: ভালো দল গঠন করুন, ইমামি ও ইস্টবেঙ্গল কর্তাদের কড়া বার্তা মমতার, সিএবির জন্য ভিন্ন পরিকল্পনা
আইএসএলের মঞ্চে ধারাবাহিক সাফল্য পাচ্ছে মোহনবাগান এসজি। চলতি মরশুমে সবুজ মেরুন একইসঙ্গে লিগ শিল্ড ও আইএসএল কাপ জিতেছে। কিন্তু আইএসএলের শুরু থেকেই ইস্টবেঙ্গলের পারফরম্যান্স তলানিতে। এমনকি প্রথমবার আইএসলএলে খেলতে নেমে হতাশাজনক ফলাফল করেছে মহমেডান।
বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের শতবর্ষের তথ্যচিত্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই কীভাবে লাল হলুদ আগামীদিনে সাফল্য পেতে পারে সেই উপায় বলে দিলেন মুখ্যমন্ত্রী। ক্লাব-ইনভেস্টরদের মধ্যে দ্বন্দ্ব ভুলে আগামী দিনে যে ইমামি ও ক্লাব কর্তাদের একজোট হয়ে কাজ করতে হবে রবীন্দ্র সদন থেকে নরমে গরমে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

মমতা তাঁর বক্তব্য়ের শুরুতেই বলেন, ডাউন মেমোরি লেনকে ধরে রাখতে হবে. যাতে ভবিষ্যত প্রজন্মকে দেখানো যায়। আইএসএলে তিন ক্লাব খেলছে। মোহনবাগানকে শুভেচ্ছা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ইস্টবেঙ্গবলের যখন সমস্যা চলছিল ইমামি এগিয়ে আসে। মোহনবাগানের কোনও কিছুর অভাব নেই। সঞ্জীব গোয়েঙ্কা আছেন। মহমেডানও নিজের মতো খেলছে আইএসএলে। বাংলার তিন ক্লাবই আইএসএলে খেলছে।
এরপরই মোহনবাগান এসজির সাফল্য ইস্টবেঙ্গলের ব্যর্থতা নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, আমি কর্তাদের বলছিলামন টিমটা ভালো করতে হবে। ফলাফল ভুলে যান কিন্তু টিমটা তো ভালো করতে হবে, আমার একটা অভিযোগ আছে আপনারা টিমটা ভালো করে করুন। ভালো ফুটবলার নিন। ইস্টবেঙ্গল কর্তাদেরও গলদ আছে। ওরা না জানালে ইমামি জানবে কী করে। আগে একটা চারা গাছকে ঘিরে রাখতে হয়।
এরপরই ক্রীড়াক্ষেত্রে রাজ্যের সাফল্যের কথা তুলে ধরেন মমতা। তিনি বলেন, সব ক্লাবকেই ৮ ,১০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। আমি যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ছিলাম তখন থেকেই অ্যাকাডেমি তৈরির জোর দিয়েছিলাম। এরপর মঞ্চে থাকা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে একটু অ্যাকাডেমি তৈরির পরামর্শ দেন।
মমতা বলেন, সৌরভের সঙ্গে আমার কথা হয়েছে আমি স্নেহাশিসকে বলব ডুমুরজলায় ক্রিকেট অ্যাকাডেমি করে নাও. ওটা নিয়ে কেস হয়েছে স্টেডিয়াম করা যাবে না। জটিলতা না করে অ্যাকাডেমি্ তৈরি করে নাও। রাজারহাটে একটা জমি আছে। ফুটবল স্টেডিয়াম হওয়ার কথা ছিল কিন্তু তিন বছর পরও সেটা হয়নি। যখন হল না ক্রিকেটই হোক.
মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের মহিলা দলের হাতে ট্রফি তুলে দেন। আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। ৫০ লক্ষ্য টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়। এদিন ইস্টবেঙ্গলের শতবর্ষের তথ্যচিত্রের উদ্বোধন করা হয়। এই তথ্যচিত্র নির্মাণ করেছেন বিখ্যাত পরিচালক গৌতম ঘোষ। বাংলার বর্ষীয়ান এই পরিচালক গৌতম ঘোষ ১৬টি জাতীয় পুরস্কার পেয়েছেন। গৌতম ঘোষ বলেন, অনেক বাধা বিপত্তি পেরোতে হয়েছে। খেলার ফুটেজ পাওয়া কঠিন হয়।বাকি গুলো হার্ড ডিক্সে দেওয়া হয়েছে ক্লাবকে। একটা ইতিহাসকে তুলে ধরা হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications