ঘরের মাঠে চলতি আইএসএল-এর প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল এফসি গোয়া
ঘরের মাঠে চলতি আইএসএল-এর প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ল এফসি গোয়া
চলতি আইএসএল-এর প্রথম হোম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ হেরে গেল ইস্টবেঙ্গল। এ বার লিগের প্রথম ম্যাচেই কোচিতে কেরালা ব্লাস্টার্সের কাছে হারতে হয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের ছেলেদের। আশা করা হয়েছিল ঘরের মাঠে ছন্দে ফিরবে ইস্টবেঙ্গল কিন্তু কলকাতার বুকেও শতাব্দী প্রাচীন দলকে সম্মুখীন হতে হল পরাজয়ের।

ম্য়াচের ৭ মিনিটের মাথায় ব্রেন্ডন ফার্নান্ডেজের গোলে এগিয়ে যায় এফসি গোয়া। আলভারো ভাজকুইজের পাস থেকে গোয়াকে এগিয়ে দেন ব্রেন্ডন। অ্যাওয়ে ম্যাচে প্রথমে গোল তুলে নেওয়ার সুযোগ ভাল ভাবে কাজে লাগাতে ইস্টবেঙ্গলের উপর আক্রমণের চাপ বাড়ায় গেরুয়া জার্সিধারীরা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণার রাশ ছিল এফসি গোয়ার হাতে। তবে, ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধের প্রথম দিকে একের পর এক আক্রমণ তুলে আনে ম্যাচে ফিরে আসার লক্ষ্যে। ডিফেন্সিভ মাইন্ড সেটে ম্যাচ খেলানো স্টিফেন কনস্ট্যানটাইনের কারণে এ দিন আক্রমণের ভাল ভাবে উঠতে পারছিল না ইস্টবেঙ্গল। প্রতিআক্রমণ নির্ভর ফুটবলের উপরই বিশেষ করে জোর দিচ্ছেন ব্রিটিশ কোচ। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচে ফেরাি ক্লেইটন সিলভা। ঘরের মাঠে পিছিয়ে থেকে ম্যাচে সমতা ফিরিয়ে আনা ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁঝ বাড়ানোর পরিবর্তে আবারও ডিফেন্সিভ ধাঁচে চলে আসে।
ঘরের ল নিজে থেকেই যদি রক্ষণের খোলসে ঢুকে থাকে তা হলে প্রতিপক্ষ বাইরে থেকে এসে চেপে তো ধরবেই। ক্রমাগত ডিফেন্স করে কোনও দলই জিততে পারে না, ইস্টবেঙ্গলও পারেনি। ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে এডু বেদিয়া গোল করে ইস্টবেঙ্গলের হারের উপর শিলমোহর ফেলে দেন। বিগত দুই মরসুমেও শুরুটা এই ভাবেই করেছিল ইস্টবেঙ্গল। শেষটাও হয়েছিল একই রকম ভাবে। তিন মরসুমে তিন কোচ এলেও ইস্টবেঙ্গল রইল নিজের ছন্দেই। এখন দেখার টু্র্নামেন্টের শেষটাও ধারাবাহিকতার সঙ্গে ব্যর্থতাকে সঙ্গী করে কি না লাল-হলুদ! সমর্থকরা অনেক আশা করেছিলেন এই মরসুমে দলকে পুরনো ছন্দে দেখার, তবে মনে হচ্ছে তাঁদের আশা হয়তো বাস্তবায়িতক হবে না, বিশেষ করে স্টিফেন কনস্ট্যানটাইন যদি নিজের পরিকল্পনায় পরিবর্তন না আনেন। এ দিনও সুমিত পাসি যাথারীতি খারাপ খেলেছেন, তবুও প্রিয় ছাত্রকে আগামী ম্যাচে স্টিফেন খেলাবেন তা এখন থেকেই বলে দিতে পারেন সমর্থকেরা।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে সমতা ফেরান ইস্টবেঙ্গলের ক্লেইটন সিলভা। ম্যাচ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে অতিরিক্ত সময়ে এডু বেদিয়ার গোলে হারতে হয় ইস্টবেঙ্গলকে












Click it and Unblock the Notifications