East Bengal: আর্কাদাগের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার, এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্নও শেষ লাল হলুদের
আইএসএলে অভিযান আগেই লজ্জাজনকভাবে শেষ করেছিল ইস্টবেঙ্গল। এবার এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্নও শেষ হল লাল হলুদের। বুধবার অ্যাওয়ে ম্যাচে আর্কাদাগের ২-১ গোলে হেরে গেল লাল হলুদ ব্রিগেড।
সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে কমপক্ষে ২-০ গোলে জিততে হত। কারণ, প্রথম লেগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল ১-০ গোলে হেরে গিয়েছিল। সব মিলিয়ে অ্যাগ্রিগেটের বিচারে ৩-১ গোলে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকেও বিদায় নিল ইস্টবেঙ্গল।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ তুর্কমেনিস্তানে খেলতে গিয়ে জটিল সমস্যায় পরেছিল ইস্টবেঙ্গল।হোটেলেও কার্যত বন্দি ছিলেন ফুটবলাররা। যে মাঠে অনুশীলন করতে দেওয়া হয়, তার অবস্থা খুবই খারাপ। অসমান মাঠে অনুশীলন করলে চোট পাওয়ার সম্ভাবনা ছিল। তারই মধ্যে প্রস্তুতি নিয়ে মাঠে নামে অস্কার ব্রুজোর দল।
আর্কাদাগের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল । শুরুতেই মেসি বাউলির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল এফসি। ১ মিনিটের মাথায় দিমিত্রিয়সের পাস থেকে মেসি গোল করে এগিয়ে দেন লাল হলুদকে। কিন্তু ম্যাচের ১১ মিনিটের মাথায় প্রথম হলুদ কার্ড দেখেছিলেন চুনুঙ্গা।
ম্যাচের ৩৩ মিনিটে নিজে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দলকে চরম বিপদের মধ্যে ফেললেন। আর্কাদাগের একজন ফুটবলারকে তিনি পিছন থেকে আক্রমণ করেন। ফাউলটা খুব বাজেভাবে করেন। ফলে লাল কার্ড দেখান রেফারি ।প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল লাল-হলুদ ব্রিগেড। গোটা দ্বিতীয়ার্ধে ১০ জনেও ইস্টবেঙ্গল খেললেও প্রবল প্রতিরোধ করে।
ম্যাচের ৮৭ মিনিটে বক্সের মধ্যে সৌভিকের একটি বাজে ট্যাকলের কারণেই লাল-হলুদ বিদ ঘনায়। ৮৮ মিনিটে ঠাণ্ডা মাথায় গোল করলেন আন্নাদুরদিয়েভ। আর সেইসঙ্গে আর্কাদাগের সেমিফাইনাল টিকিট কনফার্ম হয়ে যায়। ইস্টবেঙ্গলের ৯৬ মিনিটে আর্কাদাগের হয়ে দ্বিতীয় গোল করেন হাইড্রো। শেষ পর্যন্ত ২-১ ফলে ম্যাচ হারল অস্কারের দল। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্য়ায়ে অভিযানও শেষ হল।
এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভূটান গিয়েছিল লাল হলুদ। সেখানে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় অস্কারের দল। তিনটে ম্যাচের মধ্যে দুটোয় তারা জিতেছিল। আর একটা ম্যাচ ড্র করেছিল। গ্রুপ এ'র শীর্ষস্থানে ছিল লাল হলুদ।
এই মরশুমে আর একটা টুর্নামেন্টই বাকি আছে লাল হলুদের সেটা সুপার কাপ। ইস্টবেঙ্গল দলের যা হাল তাতে ভালো কিছু আশা কঠিন। গতবার এই সুপার কাপই চ্যাম্পিয়ন হয়েছিল লাল হলুদ।












Click it and Unblock the Notifications