East Bengal: ষষ্ঠ বিদেশি হিসেবে এটিকে মোহনবাগানের প্রাক্তন তারকার দিকে নজর ইমামি ইস্টবেঙ্গলের

East Bengal: ষষ্ঠ বিদেশি হিসেবে এটিকে মোহনবাগানের প্রাক্তন তারকার দিকে নজর ইমামি ইস্টবেঙ্গলের

ইমামির সঙ্গে চুক্তি সমপন্ন হওয়ার পর ঝড়ের গতিতে দল গঠনের কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল। এক দিনে ১৩ জন বিদেশি ফুচবলাররকে নিশ্চিত করার কথা জানানোর পর আরও তিন স্থানীয় ফুটবলারকে সই করানোর কথা জানায় ইমামি ইস্টবেঙ্গল। ৪৮ ঘণ্টা আগে এক সঙ্গে পাঁচ বিদেশিকে সই করানোর কথাও জানানো হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে।

East Bengal: ষষ্ঠ বিদেশি হিসেবে এটিকে মোহনবাগানের প্রাক্তন তারকার দিকে নজর ইমামি ইস্টবেঙ্গলের

বর্তমানে ষষ্ঠ বিদেশির খোঁজে রয়েছে লাল-হলুদ। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, ষষ্ঠ বিদেশি হিসেবে ব্র্যাড ইনমানের সঙ্গে কথা শুরু করেছে ইস্টবেঙ্গল। এই অস্ট্রেলীয় অ্যাটাকিং মিডফিল্ডার ভারতীয় ফুটবলের সঙ্গে ভাল মতো পরিচিত। ২০২১-২২ মরসুমে মুম্বই সিটি এফসি'র জার্সিতে খেলেছেন ইনম্যান। এ ছাড়াও তিনি খেলেছেন ওড়িশা এফসি'তেও। ভারতীয় ফুটবলের সঙ্গে ইনম্যানের পরিচিতি ঘটয় এটিকে মোহনবাগান। ২০২০-২১ মরসুমে এ লিগের ব্রিসবেন রোয়ার থেকে এটিকে মোহনবাগানে সই করেন ইনম্যান।

২৭ বছর বয়সী এই ফুটবলার মূলত মাঝমাঠের খেলোয়াড় হলেও উইঙ্গার, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে সমান দক্ষ তিনি। উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেডের হয়ে চুক্তিবন্ধ ছিলেন ইনম্যান। যদিও প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে একটিও ম্যাচ তিনি খেলননি। পুরোটা সময়ই লোনে কাটিয়েছেন।

অস্ট্রেলিয়ার ফুটবলার হলেও স্কটল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন। কেরিয়ারের বেশিরভাগ ম্যাচ ক্রিউ অ্যালেক্সজান্ডারের হয়ে খেলেছেন ব্র্যাড। ৯৬ ম্যাচে করেছে ১৫টি গোল। ২০১৯-২০ মরসুমে এ লিগে ব্রিসবেন রোয়ার্সের হয়ে ২৫ ম্যাচে ৪ গোল করেন তিনি । ২০১২-১৩ মরসুমে ক্রিউ অ্যালেকজান্ডারের হয়ে ২০১২-১৩ মরসুমে ফুটবল লিগ ট্রফি জেতেন তিনি। ২০১০ সালে ওর জ্যাকি পুরস্কারে সম্মানিত হন ব্র্যাড ইনমান। ২০২০-২১ মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে বিশেষ গোল না পেলেও তাঁর খেলা মন কেড়েছিল সবুজ-মেরুন জনতার এবং দেশের ফুটবলপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+