কাঁটা বিছানো পথ পেরিয়েই আই লিগ অভিযান শুরুর লক্ষ্যে ইস্টবেঙ্গল, সমর্থকদের জন্য ভাবনা কর্তাদের

২৮ তারিখ আই লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আইজল এফসি

গতবারের চ্যাম্পিয়ন আইজলের বিরুদ্ধে মঙ্গলবার মাঠে নামছে ইস্টবেঙ্গল। ডার্বির ম্যাচের আগে নিজেদের গুছিয়ে নিয়েছ ইস্টবেঙ্গল। কোচ খালিদ জামিলের কাছে এই ম্যাচ অগ্নি পরীক্ষা। তাঁর স্ট্র্যাটেজিতেই বাজিমাত হতে হবে। নইলে গতবারের চ্যাম্পিয়নের কাছে হারতে হবে। যা মেনে নিতে রাজি নন খালিদ স্যার। তবে আই লিগের প্রথম ম্যাচের আগে কয়েকটা অসুবিধার কাঁটা খোঁচাচ্ছে।

কাঁটার পথ পেরিয়েই আই লিগ অভিযান শুরুর লক্ষ্যে ইস্টবেঙ্গল

দলে চোট -আঘাতের সমস্যা রয়েছে। সকালে অনুশীলন করতে নেমে এডুয়ার্ডো চোট পাওয়ায় প্রশ্ন তৈরি হয়েছিল। তবে লাল হলুদ কোচ খালিদ জামিল জানিয়েছেন চোট গুরুতর নয়। সোমবার সকালে সল্টলেকের অনুশীলন মাঠে হাঁটুতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে এডু নিশ্চিন্ত করলেও চিন্তার কাঁটা খচখচ করছে অর্ণব মন্ডলকে নিয়ে। চোটের কারণে ইস্টবেঙ্গল অধিনায়কের না খেলার সম্ভবনা সবচেয়ে বেশি। মরশুমের প্রথম ম্যাচেই দলের বড় ভরসাকে পাবেন না কোচ খালিদ জামিল।এদিকে খালিদ জামিলের এটা বড় পরীক্ষা। গত মরশুমে তাঁর নেতৃত্বেই আইজল এফসি আই লিগ খেতাব ঘরে তুলেছিল। নিজের পুরোন দলকেই বধের স্ট্র্যাটেজি কষতে এখন ব্যস্ত লালহলুদের মুম্বইকর কোচ।

এদিকে রাত আটটায় ম্যাচ হওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারেন লালহলুদ সমর্থকরা। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। যাতে রাতে ম্যাচ শেষে পরিবহন ব্যবস্থা সঠিক রাখা হয়। না হলে সমর্থকরা বাড়ি ফিরতে অসুবিধার সম্মুখীন হবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+