East Bengal: বন্যা দুর্গত মানুষদের পাশে ইস্টবেঙ্গল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত
পুজোর আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা বন্যার জন্য বিপর্যস্ত হয়েছে। দুর্ভোগের মধ্যে রয়েছেন হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ অংশের এলাকা। এই পরিস্থিতি দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল ইস্টবেঙ্গল ক্লাব। বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হল লাল হলুদের পক্ষ থেকে।
শনিবার ছিল ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক সাধারণ সভা। সেই সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্যা দুর্গত মানুষদের ক্লাবের পক্ষ থেকে সাহায্য করা হবে। এর জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা। মুখ্যমন্ত্রী নিজে বন্যা দুর্গত এলাকায় একাধিকবার পরিদর্শনে গিয়েছেন। ডিভিসির বিরুদ্ধে তোপও দেগেছেন।

এরআগে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ক্লাবগুলিকে আর্থিকভাবে সাহায্য করা হয়। রাজ্যের কঠিন সময়ে ইস্টবেঙ্গল ক্লাব নয়া নজির গড়ল। এরআগেও ময়দানের ক্লাবগুলি নানাভাবে সাহায্য করেছে প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর সময়। এবার বন্যা পরিস্থিতিতে প্রথম এগিয়ে এল ইস্টবেঙ্গল ক্লাব। আগামী দিনে আরও সাহায্য করতে যে ক্লাব প্রস্তুত সেটাও জানানো হয়েছে লাল হলুদের পক্ষ থেকে।
এদিন লাল হলুদের বার্ষিক সাধারণ সভায় গত আর্থিক বছরের আয় ব্যায়ের হিসেব পেশ করা হয়। আগামী দিনে ক্লাবের কর্মপন্থা ও পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরা হয়। সদস্যরা সহমত পোষণ করেন।












Click it and Unblock the Notifications