East Bengal: দিওয়ালিতেই উজ্জ্বল মশালের আলো, এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল
আইএসএলের খারাপ ফর্ম কাটিয়ে এশীয় মঞ্চে ছন্দে ফিরল ইস্টবেঙ্গল দল। বসুন্ধরা এফসি্কে বড় ব্যবধানে হারানো পর এবার লে বাননের ক্লাব নেজমেহ এফসি-কে পরাজিত করল লাল হলুদ ব্রিগেড। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের শেষ ম্যাচে নেজমেহ এফসি-কে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। চাংলিমিথাং স্টেডিয়ামে দিওয়ালিতে উজ্জ্বল লাল হলুদের মশাল।
ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় লাল হলুদ। ফরাসি তারকা মাদিহ তালালের কর্নার থেকে আসা বল নেজমেহর ফুটবলার মুসা নিজেদেরই জালে জড়িয়ে দেন। শুরুতেই গোল পেয়ে আক্রমণের ধার আরও বাড়ায় লাল হলুদ ব্রিগেড। ম্যাচের ১৫ মিনিটে তালালের পাস থেকেই দুরন্ত ফিনিশ করে ২-০ করলেন দিমিত্রিয়স। কিন্তু ২ গোলে এগিয়ে থাকার পরই শুরু ছন্দ পতন।

ইস্টবেঙ্গল কিছুটা স্বস্তি পেল ম্যাচের ৭১ মিনিটে। ঠান্ডা এবং উচ্চতার কারণে মাঠে একই সঙ্গে নেজমেহর তিন ফুটবলার অসুস্থ হয়ে পড়েন। এরপরই খেলায় ফিরল লাল হলুদ। পেনাল্টি থেকে ম্যাচের জয় সূচক গোলটি করলেন দিমিত্রয়স। এরফলে কোয়ার্টার ফাইনাকলে স্থান করে নিল লাল হলুদ।
ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচ হেরে এএফসি চ্যালেঞ্জ লিগে নেমেছিল ইস্টবেঙ্গল। নতুন কোচ, আত্মবিশ্বাস তলানিতে ফুটবলারদের।ইস্টবেঙ্গলের পক্ষে সবচেয়ে বড় ব্যাপার হল মাদিহ তালাল এবং দিয়ামানতাকোস জুটির ফর্মে ফেরা। এই ম্যাচে তিনটি গোলের পিছনেই রয়েছে তালালের অবদান। অন্য দিকে, দিমিত্রিয়স এএফসি-তে তিনটি ম্যাচেই গোল করলেন।
ম্যাচ শেষে জাতীয় পতাকা নিয়ে উচ্ছাসে মাতেন লাল হলুদ ফুটবলাররা। কারণ দীর্ঘদিন পর আন্তর্জাতিকর আঙিনায় আবার সাফল্যের মুখ দেখল লাল হলুদ ব্রিগেড।
লাল হলুদ কোচ অস্কার ব্রুজো বলেন, 'সদ্য আমি দলের দায়িত্ব নিয়েছি। এই দলে আমি একেবারেই নতুন। আমি আসার পর রাতারাতি ভোল বদল করে ফেলা সম্ভব হয়েছে এমনটা নয়।। তবে এটুকু বলতে পারি যে সমর্থকদের আবেগের কারণেই আমরা আজ নকআউট পর্বে উঠতে পেরেছি। এই ম্যাচটা জিততে পেরে আমরা সত্যিই গর্বিত।'
এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে উঠার পর আগামীকাল দুপুর ১২-১২.৩০ নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে I বিমানবন্দর থেকে সরাসরি টিম আসবে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে I প্রথাগত রীতি নেমে টিম ক্লাব তাঁবুতে ক্লাব পতাকা উত্তোলন করবে I












Click it and Unblock the Notifications