Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

East Bengal: ইস্টবেঙ্গলে ঢুকে পড়ল আইএসএলের ডার্বি ভাবনা, কুয়াদ্রাত কেন কঠিন ম্যাচ বলছেন?

East Bengal: কলিঙ্গ সুপার কাপ জিতে আজই শহরে ফিরল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ডুরান্ড কাপে রানার-আপ হয়েছিল লাল হলুদ। গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওডিশা এফসিকে হারিয়ে কলিঙ্গ জয় কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দলের।

সুপার কাপ অভিযান শেষ হতেই লাল হলুদ শিবিরে ঢুকে পড়েছে ডার্বি-ভাবনা। চলতি আইএসএলে প্রথম কলকাতা ডার্বিতে ৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের সামনে মোহনবাগান সুপার জায়ান্ট।

East Bengal: ইস্টবেঙ্গলে ঢুকে পড়ল আইএসএলের ডার্বি ভাবনা

সুপার কাপে একাদশে বিদেশির সংখ্যা বাড়ানোর নিয়ম ছিল। আইএসএলে তা হবে না। তাছাড়া ভারতীয় দলের হয়ে খেলে সব ফুটবলাররাই তাঁদের ক্লাবে যোগ দিয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্ট তো কলিঙ্গ সুপার কাপের ডার্বিতে প্রথম একাদশের ৯ জনকে পায়নি দেশের হয়ে খেলা ও চোট সমস্যার কারণে। ফলে আসন্ন ডার্বি হবে অন্যরকম।

ডুরান্ড কাপে গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্টকে হারালেও ফাইনালে তাদের কাছে হেরেই রানার-আপ হতে হয়েছিল কুয়াদ্রাতের দলকে। কলিঙ্গ সুপার কাপের ডার্বি জেতায় ইস্টবেঙ্গল আপাতত চলতি মরশুমের বড় ম্যাচের দ্বৈরথে ২-১ ব্যবধানে এগিয়ে।

কুয়াদ্রাত বলেন, এক সপ্তাহও হাতে নেই। ৫ দিনের মধ্যে দল গোছানো কঠিন কাজ। ডার্বি জেতা সহজ হবে না। তবে আশা করব, আরও সমর্থক মাঠে আসবেন। দলের লাগাতার ব্যর্থতায় পারফরম্যান্সের কাটাছেঁড়ায় যে একটা নেতিবাচক ভাব তৈরি হয়েছিল, তা কলিঙ্গ সুপার কাপের সাফল্যে কেটে যাবে বলে মনে করছেন কুয়াদ্রাত।

সমর্থকদের ধৈর্য্য ধরার বার্তাও দিয়েছেন লাল হলুদের হেড কোচ। তবে ১২ বছর পর সর্বভারতীয় ক্ষেত্রে ট্রফি জয় যে আইএসএলের দ্বিতীয়ার্ধে দলকে চাঙ্গা রাখবে সে কথা শোনা গিয়েছে ফুটবলারদের মুখেও। গতকাল ট্রফি নেওয়ার সময় অধিনায়ক ক্লেইটন সিলভা আর্মব্যান্ড খুলে পরিয়ে দিয়েছিলেন সৌভিক চক্রবর্তীকে। যাতে সকলেই আপ্লুত।

সৌভিকের কথায়, ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হবে সেটা স্বাভাবিক। আগে ক্লাব নিয়মিত ট্রফি জিতত। গত কয়েক বছরে অবশ্য সেই ধারায় পরিবর্তন আসে। যদিও এবার থেকে তা বদলে যাবে। চাপ কাটিয়ে বেরিয়ে এসে ট্রফি জয়ে দলের সকলেই খুশি। ক্লাবের দুঃসময়েও পাশে থাকা সমর্থকদের ট্রফি উৎসর্গ করেছেন সৌভিক।

অধিনায়ক ক্লেইটন সিলভা সম্প্রচারকারী জিও সিনেমায় বলেছেন, এই জয় পুরো দলের। ম্যাচের শেষের দিকে গোল করেও হাল ছাড়িনি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। পাঁচটি ম্য়াচেই আমরা ভালো খেলেছি। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে হারের যন্ত্রণা এতদিনে কিছুটা ভোলা গেল গেলেও মন্তব্য ক্লেইটনের। নিজের খেলায় ছন্দ ফিরে পেয়েও খুশি। প্রথম টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন দলের অংশ হতে পেরে খুশি হিজাজি মাহের। ক্লাবকে আরও ট্রফি জেতাতেও প্রত্যয়ী তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+