আটা দিয়ে তৈরি দুর্গা দেখলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা, ছুটি না থাকলেও পুজো প্ল্যান রেডি শৌভিকদের

কলকাতা আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল। এই আবহেই এদিন অভিনব দুর্গা প্রতিমা দেখতে হাজির ইস্টবেঙ্গলের পুরুষ ও মহিলা ফুটবল দল।

রাজডাঙা নব উদয় সংঘে আটা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। সেখানে গিয়ে পুজো প্ল্যান শেয়ার করলেন শৌভিক চক্রবর্তী, আনোয়ার আলি, মহম্মদ রশিদরা।

পুজোয় ইস্টবেঙ্গল দলের ছুটি নেই। তবে তার মধ্যেই পরিবার নিয়ে পুজোয় মাততে চান শৌভিক। বললেন, ছুটি পেলে অষ্টমীতে স্ত্রী ও বাড়ির সকলকে নিয়ে মণ্ডপে অঞ্জলি দিতে যাব। ৮ অক্টোবর থেকে আইএফএ শিল্ড শুরুর কথা, তার পরেই সুপার কাপ। শৌভিক বলেন, সকলকেই প্রোগ্রাম দেওয়া হয়েছে, ফিটনেসে জোর দিতে। দলের সকলেই মোটিভেটেড। ১০০ শতাংশ দিতে তৈরি।

শৌভিকের কথায়, আমরা সব টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলে দল আরও মোটিভেটেড থাকবে। যত ম্যাচ খেলা যায় তত ভালো, বিশেষ করে ভারতীয় ফুটবলারদের জন্যে। এমনকী জাতীয় দলের জন্যেও ভালো। সকলেই শৃঙ্খলার মধ্যেই জীবনযাপন করেন। ফলে রিকভারি ঠিকঠাক হলে কোনও সমস্যা নেই। সুপার কাপে বিদেশিদের সংখ্যা নিয়ে এআইএফএফ যা জানাবে আমরা প্রস্তুত।

আটা দিয়ে তৈরি দুর্গা প্রতিমা দেখে সকলেই মুগ্ধ। আনোয়ার আলি বললেন, পেশাদার ফুটবলার হিসেবে আমরা মাঠেই বেশি সময় কাটাই। তবে এখানে অনবদ্য সাংস্কৃতিক বিষয়ের সাক্ষী থাকলাম। দুর্গাপুজো মানেই নারীশক্তির জয়গান। ভালো লাগছে আজ মহিলা ফুটবলারদের সঙ্গে আমরা এক মঞ্চে থাকতে পেরে।

ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলের ফরওয়ার্ড ফাজিলা ইকওয়াপুটের কথায়, এই প্রথম দুর্গাপুজো দেখছি। সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী শহর ও সেখানকার ক্লাবের অংশ হতে পেরে গর্বিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+