East Bengal: উদ্বোধন করা হল ইস্টবেঙ্গলের জার্সি

East Bengal: উদ্বোধন করা হল ইস্টবেঙ্গলের জার্সি

ফুটবল মরসুম ২০২২-২৩ -এর জন্য জার্সি উদ্বোধন করল ইমামি ইস্টবেঙ্গল। চতুর্থীর দিন কসবা রাজডাঙ্গা নব উদয় ক্লাবের পুজো মণ্ডপ সংলগ্ন মঞ্চে উদ্বোধন করা হয় ইস্টবেঙ্গল ক্লাবের নতুন মরসুমের জার্সি। ইস্টবেঙ্গলের জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী সংস্থা ইমামি গ্রুপের ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল। এ ছাড়া রাজ্যের এক ঝাঁক প্রথম সারির নেতা মন্ত্রী উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে।

ফুটবল মরসুম ২০২২-২৩ -এর জন্য জার্সি উদ্বোধন করল ইমামি ইস্টবেঙ্গল।

মন্ত্রী জাভেদ খান, স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সরকার, লাল-হলুদের এক্সিকিউটিভ কমিনিটর সদস্য তথা ক্লাবের প্রাক্তন সহ-সচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত। অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এ দিনের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন। লাল-হলুদ অন্তঃ প্রাণ পরমব্রত। এ ছাড়াও অলিম্পিয়ান দোলা ব্যানার্জি ও পৌলোমী ঘটক উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে।

তিন সেট জার্সি উদ্বোধন করা হয় এ দিন। প্রথম সেট জার্সিতে চিরাচরিত লাল-হলুদে মোড়া। ক্লাবের অধিনায়ক শৌভিক চক্রবর্তী প্রথম সেট জার্সি পরে মঞ্চ আলোকিত করেছিলেন। দ্বিতীয় সেট জার্সি পরে মঞ্চে ছিলেন দলের তারকা বিদেশি ক্লেইটন সিলভা। তৃতীয় সেট জার্সিতে পরে ছিলেন সুহের ভিপি। ইস্টবেঙ্গলের অতীত দিনের প্রাক্তন ফুটবলাররা এ দিন মঞ্চ আলোকিত করে ছিল। দুই ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য এবং বিকাশ পাঁজি ছাড়া উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।

আইএসএল-এর আগে ক্লাবের প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য শুভেচ্ছা জানান শৌভিক চক্রবর্তীকে। ক্লেইটন সিলভার সঙ্গে এ দিন দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে। ক্লেইটনকে শুভেচ্ছাও জানান ভারতের প্রাক্তন অধিনায়ত। আইএসএল-এর জন্য সুহেরকে শুভেচ্ছা জানান ক্লাবের প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঁজি।

এই অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় অতিথি মন্ত্রী জাভেদ খান, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি, দেবব্রত সরকার এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে। রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লাল হলুদ ফুটবলাররা। জার্সি উদ্বোধন অনুষ্ঠানে ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তাঁকেও এ দিন সংবর্ধিত করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+