পড়ল সরকারি সিলমোহর, ওডিশা থেকে তারকা ফুটবলারকে দলে নিল ইস্টবেঙ্গল

জল্পনা চলছিলই, অবশেষে শনিবার পড়ল সরকারি সিলমোহর। তিন বছরের জন্য ইস্টবেঙ্গলে সই করলেন নন্দকুমার সেকার। ইমামির পক্ষ থেকে বিবৃতি দিয়ে নতুন ফুটবলারের আগমনের কথা ঘোষণা করা হল। বেশ কয়েক সপ্তাহ নীরব থাকার পর দল বদলের বাজারে প্রত্যাবর্তন হল ইস্টবেঙ্গলের।

২৭ বছর বয়সি এই ভারতীয় ফুটবলারকে দলে নিতে প্রথম থেকেই ঝাঁপিয়েছিল লাল হলুদ। অবশেষে ওডিশা থেকে নন্দকুমারকে জালে তুলল ইস্টবেঙ্গল।

1

কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে সই করার পর নন্দকুমার বলেন, 'প্রত্যেক ভারতীয় ফুটবলারের স্বপ্ন থাকে ইস্টবেঙ্গলের মতো বড় দলে খেলার। আমি কেরিয়ারের এই পর্যায়ে এসে নতুন এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম।২০১৭ সালে চেন্নাইয়ের হয়ে পেশাদার ফুটবলে প্রথম গোল করি ইস্টবেঙ্গেলর বিরুদ্ধে।অবশেষে ঐতিহাসিক ক্লাবে খেলার সুযোগ পেলাম। চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে ক্লাবকে সাফল্য এনে দেওয়ার।'

নতুন মরসুমের জন্য ভালো মানের ভারতীয় ফুটবলারের খোঁজ করছিল লাল হলুদ। ওড়িশা এফসি থেকে লেফট উইকঙ্গার নন্দকুমার সেকারকে জালে তুলল ইস্টবেঙ্গল। নন্দকুমার ২০২২-২৩ মরসুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১০টি গোল করেছেন। শুধু উইং দিয়ে আক্রমণ তুলে আনাই নয়, গোলও করতে পারেন এই ফুটবলার।

নন্দ

উল্লেখ্য, এবারের আইএসএল থেকে শুরু করে সুপার কাপ। সবেতেই দাপট দেখিয়েছেন এই তারকা ফুটবলার। নন্দকুমার ২০২২-২৩ মরশুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের হয়ে ১০টি গোল করেছেন। সম্প্রতি শেষ হওয়া সুপার কাপের সময় তারকা উইঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

২৭ বছর বয়সী ওড়িশা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে শুরু থেকেই আছেন নন্দকুমার। এবং ওড়িশার হয়ে মোট ৯৩টি ম্যাচ খেলেছেন। ১৪টি গোল রয়েছে তাঁর। তাই সবদিক মাথায় রেখে আগামী মরশুমে তার দাপট দেখার অপেক্ষায় আপামর লাল-হলুদ সমর্থকরা।

নন্দ

কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, 'নন্দকুমার এই মুহূর্তে দুরন্ত ছন্দে আছে। দারুণ একটা মরশুম শেষ বার কাটিয়েছেন।আইএসএল এবং সুপার কাপ উভয় টুর্নামেন্টেই ভালো খেলেছে। আমি আশাবাদী ও আমাদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে।'

পাশাপাশি চেন্নাইয়েন এফসি থেকে এডউইন ভান্সপলকে ইতিমধ্যেই সই করিয়েছে ইস্টবেঙ্গল।দক্ষিণী এই ফুটবলার ভান্সপলের অনেক অভিজ্ঞতা রয়েছে ভারতীয় ফুটবলে। এই মিডফিল্ডার তাঁর নিজ শহরের ক্লাব চেন্নাইয়িন এফসি-র হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন। ২০১৯-২০ ইন্ডিয়ান সুপার লিগে রানার্স হয়েছিল ভান্সপলের টিম। খুব দ্রুতই তাঁর নামও সরকারিভাবে ঘোষণা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+