ISL 2023-24: কার্ড ও চোট সমস্যায় জেরবার কুয়াদ্রাত, মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

মঙ্গলবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। নর্থইস্টের কাছের ধাক্কা কাটিয়ে উঠার আগেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে লাল হলুদ। কার্ড এবং চোটের সমস্যা যেন কিছুতেই মিটছে না ইস্টবেঙ্গলের। মঙ্গলবারের ম্যাচেও এই সমস্যার জন্য বেশ কয়েকজন নির্ভরযোগ্য ফুটবলারকে পাবেন না কার্লোস কুয়াদ্রাত।

লাল হলুদ দলে চোট ও কার্ড সমস্যা দুটিই রয়েছে। সাউল ক্রেসপো চোট পেয়েছিলেন ডার্বি ম্যাচে। মাস খানেক মাঠের বাইরে এই স্প্যানিশ মিডফিল্ডার। চোট রয়েছে লুকাস পার্দোরও। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তিনি নামতে পারবেন না। কার্ড সমস্যায় মঙ্গলবার খেলতে পারবেন না ক্লেইটন সিলভা।মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে লাল-হলুদের পরিস্থিতি এমন যে চার বিদেশি নিয়েই নামাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে কুয়াদ্রাতের পক্ষে।

ISL 2023-24

তবে আশার কথা একটাই দুই ম্যাচ পর আবার দলে ফিরছেন সৌভিক। কার্ড সমস্যা কাটিয়ে মুম্বই ম্যাচে ফিরতে চলেছেন সৌভিক চক্রবর্তী। তিনি ফিরলে ইস্টবেঙ্গলের মাঝমাঠ শক্তিশালী হবে। দলের দুই বিদেশি তারকা ভিক্টর ভাসকুয়েজ ও ফেলেসিও ব্রাউনের প্রথমদিনের খেলায় খুশি। কুয়াদ্রাত ভিক্টরের পাসিং, জায়গা নেওয়া, সবটার মধ্যেই আন্তর্জাতিক ছোঁয়া। তিনি মেসির সঙ্গে বার্সেলোনা সিনিয়র দলে খেলেছেন বছর দশেক আগে।

কার্ড সমস্যা না থাকলেও কিন্তু চোটের কারণেও ক্লেইটন ছিটকে যেতে পারতেন বলে মনে করেন কুয়াদ্রাত। তাঁর কথায়, 'ক্লেইটনের না থাকাটা খুব সমস্যার। সেটা সামলাতে হবে আমাদের। সূচির জন্য আমার ফুটবলারেরা কিছুতেই চোটের হাত থেকে রক্ষা পাচ্ছে না। সেই কাজটা আমাকেই করতে হবে। শারীরিক ভাবে ফুটবলারদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৈরি থাকতে হবে।'

১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি রয়েছে ৫ ন‌ম্বর স্থানে। অন্যদিকে ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে ১০ নম্বর স্থানে,। ঘরের মাঠে খেলা হলেও মুম্বই বরাবরই শক্ত গাঁট।ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করে লাল হলুদ দল।

সোমবার সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত বলেছেন, 'কালকের ম্যাচটা কঠিন হতে চলেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রচুর পরিশ্রম করে চলেছে ছেলেরা। তাই নিঃসন্দেহে মুম্বই ম্যাচে দলে বদল হবে। অনেকেই আছে যারা দলকে সাহায্য করছে পরের দিকে নেমে, কিন্তু খেলার জন্য খুব বেশি সময় পাচ্ছে না। তাই কালকের ম্যাচ ওদের কাছে সুযোগ নিজেদের প্রমাণ করার।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+