পুলিশের বিরুদ্ধে নামার আগে নয়া পরিকল্পনা সুভাষের

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ায় ফের নতুন করে আজ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে লিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। দলে স্ট্রাটেজিতে পরিবর্তন আনতে চলেছে সুভাষ ভৌমিক।

টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচ দিয়ে গত আটবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল কলকাতা লিগ অভিযান শুরু করলেও বৃষ্টির কারণে প্রথমার্ধের পরই বাতিল ঘোষণা করে দেওয়া হয় খেলা। সেই সময়ে খেলার ফল ছিল ১-১।

ফলে দেখতে গেলে আজ পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধেই ২০১৮ কলকাতা লিগে নিজেদের অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল।

প্রথম ম্যাচ বাতিল হলেও যে ৪৫ মিনিট খেলা হয়েছিল তাতে লাল-হলুদের বেশ কিছু ভুল ত্রুটি চোখে পড়েছে কোচ সুভাষ ভৌমিকের। পুলিশের বিরুদ্ধে সেই একই ভুল যাতে ফের না হয়, সে কারণে ম্যাচের আগের দিন হাতে ধরে ফুটবলারদের ভুল শুধরে দিতে দেখা যায় আশিয়ান জয়ী কোচকে। জ্বর থাকা স্বত্ত্বেও ম্যাচের আগের দিন অনুশীলনেও দলের প্রতিটি ফুটবলারের প্রতি সজাগ দৃষ্টি ছিল সুভাষের।

পুলিশের বিরুদ্ধে নামার আগে নয়া পরিকল্পনা সুভাষের

শারীরিক অসুস্থতা থাকা স্বত্ত্বেও সুভাষকে দেখে ছবি স্পষ্ট যে, যে কোনও মূল্য জয় চাইছেন তিনি। এমনিতেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান প্রথম ম্যাচে পাঠচক্রকে হারিয়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে চাপে থাকবে ইস্টবেঙ্গল।

এখনও পুরোপুরি ফিট নন কাসিম আইদারা। তবে, লাল-হলুদের চিন্তা কিছুটা হলেও কমাচ্ছে পুলিশের দলে কোনও বিদেশী ফুটবলার না থাকা।

আজ ৪-১-৩-২ ফর্মেশনে দল মাঠে নামাতে পারেন সুভাষ ভৌমিক। গোলে থাকবেন রক্ষিত ডাগর, দুই সেন্ট্রাল ডিফেন্ডার কিংশুক দেবনাথ, মেহতাব সিং, রাইট ব্যাক সামাদ আলি মল্লিক এবং লেফট ব্যাক চুলোভা। ডিফেন্সিভ লাইনের ঠিক উপরে ফ্রি প্লেয়ার হিসেবে খেলবেন কাসিম আইদারা। দুই উইংয়ে খেলবেন ব্রেন্ডন এবং ডানমাওয়াইয়া। মাঝে কমলপ্রীত। উইথড্রল ফরোয়ার্ড হিসেবে থাকবেন লালরিনডিকা রালতে। বক্স স্ট্রাইকার হিসেবে দলে থাকবেন বালি গগনদীপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+