আই লিগে মিনার্ভার বিরুদ্ধে কোনওমতে হার বাঁচাল ইস্টবেঙ্গল
আই লিগে মিনার্ভার বিরুদ্ধে কোনওমতে হার বাঁচাল ইস্টবেঙ্গল
আই লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনার্ভার বিরুদ্ধে কোনওমতে হার বাঁচল ইস্টবেঙ্গল। ১-১ গোলের ব্যবধানে শেষ হয় ম্যাচ। তবে লাল-হলুদের খেলায় অসন্তুষ্ট সমর্থকরা।

শনিবার ঘরের মাঠ লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে প্রথম থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে মিনার্ভা। ইস্টবেঙ্গলের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে তারা। তুলনায় প্রথমার্ধে ফ্যাকাশে দেখিয়েছে লাল-হলুদকে। ইস্টবেঙ্গল ডিফেন্সের ফাঁকফোকরের সুযোগ নিয়ে ম্য়াচের ১২ মিনিটের মাথায় ঝটিতি আক্রমণ থেকে গোল করে মিনার্ভাকে এগিয়ে দেন জানিলো কুইপাপা।
১-০ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। যদিও গোলের রাস্তা খুলতে বারবারই ব্যর্থ হয় লাল-হলুদ। সেই সময় বেশ কয়েকটি সহজ গোলের সুযোগও নষ্ট করে ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। অবশেষে ম্যাচের ৮৪ মিনিটে গোল দিয়ে লাল-হলুদের ভরাডুবি আটকায় জুয়ান মেরা গঞ্জালেস। ফলে ম্যাচ ড্র হয়। কোনওমতে হার বাঁচায় ইস্টবেঙ্গল।
রবিবার কল্যাণী স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে মোহনবাগান। প্রথম ম্যাচ ড্র করার পর এই ম্যাচ জিততে মরিয়া সবুজ মেরুণ শিবির।












Click it and Unblock the Notifications