Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

East Bengal: এগিয়ে থেকেও জয় অধরাই, এএফসির ম্যাচে পয়েন্টের সন্ধান পেল ইস্টবেঙ্গল

টানা হারের ধাক্কা কাটিয়ে পাহাড়ের কোলে অবশেষে পয়েন্টের সন্ধান পেল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম খেলায় শনিবার পারো এফসির বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল লাল হলুদ।

ভুটানের থিম্পু শহরে চাংলিমিথাং স্টেডিয়ামে এগিয়ে থেকেও পুরো পয়েন্ট পেতে ব্যর্থ হল লাল হলুদ ব্রিগেড। যাবতীয় জটিলার অবসা‌ন ঘটিয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইস্টবেঙ্গলের ডাগ আউটে ছি‌লেন হেড কোচ অস্কার ব্রুজো। প্রভাত, আনোয়ার, হেক্টর এবং হিজাজি এই চার ফুটবলারকে রক্ষণে রাখেন কোচ অস্কার। জিকসন সিং, মাদিহ তালাল,, নন্দকুমার, ক্রেসপো, মহেশ নাওরেম, এই পাঁচ ফুটলারকে রাখেন মাঝমাঠের দায়িত্বে। সামনে শুধুই দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই প্রথম গোলের সন্ধান পায় লাল হলুদ। পারো এফসির ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল করে‌ন ফরাসি তারকা তালাল। শুরুতেই গোল পাওয়ায় কিছুটা চনমনে লাগে লাল হলুদ ফুটবলারদের। কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারল না লাল হলুদ ব্রিগেড। কিছুক্ষণের মধ্যেই ম্যাচে সমতা ফেরে পারো এফসি।

ম্যাচের সাত মিনিটে বক্সের মধ্যে প্রভাত লাকরা ফাউল করলে পেনাল্টি পায় পারো এফসি। উইলিয়াম ওপোকুর সুবর্ণ সুযোগ থেকে গোল করতে ভুল করেননি। ফলে ম্যাচের ফল ১-১ হয়ে যায়। ম্যাচের ১০ মিনিটে পারো এফসির জালে দ্বিতীয়বার বল পাঠালেও ফাউলের কারণে গোল বাতিল হয়ে গেল। ফলে এগিয়ে যেতে পারল না ইস্টবেঙ্গল।

লাল হলুদের ডিফে‌ন্সের দুর্বলতার সুযোগ ‌নিয়ে পারো এফসি আক্রমণের জোর বাড়াতে থাকে।বেশ কয়েকটি ভালো সেভ করলেন গোলরক্ষক গিল। এরইমধ্যে প্রভাত চোট পেয়ে মাঠ ছাড়লেন। তাঁর পরিবর্তে নামলেন লালচুংনুঙ্গা। তিনি মাঠে নামার পরে ইস্টবেঙ্গলের ডানপ্রান্ত কিছুটা সচল হল। আক্রমণে উঠলেন মহেশ নাওরেম। কিন্তু এই ম্যাচেও হতাশাজনক পারফরম্যান্স করতে থাকেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস।

ক্লেইটন সিলভাকে প্রথম একাদশে না রেখে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে নামান কোচ অস্কার। কিন্তু তারকা স্ট্রাইকার নিজের ফর্মের ধারে কাছে নেই। একের পর সুযোগ নষ্ট করলেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রতি আক্রমণ থেকে গোল করে এগিয়ে গেল পারো এফসি। ভুটানের দলের হয়ে দ্বিতীয় গোল করলেন ইভানস আসানতে। ইস্টবেঙ্গল ১ - ২ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফিরল।

৫৩ মিনিটে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের একটি শট পোস্টে লেগে প্রতিহত হল। না হলে নিশ্চিত গোল ছিল লাল হলুদের। অবশেষে ৬৯ মিনিটে গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। নন্দকুমারের পাস থেকে গোল করলেন গ্রিসের এই স্ট্রাইকার। ম্যাচে সমতা ফেরালো লাল হ‌লুদ। মনে করা হয়েছিল সমতা ফিরিয়ে তিন পয়েন্টের জন্য অল আউট ঝাঁপাবে লাল হলুদ। কিন্তু সেটা হল না, কিন্তু রক্ষণাত্বক হল লাল হলুদ।
ফলে শেষ পর্যন্ত ২-২ ফলেই খেলা শেষ হল। প্রথম ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট পেল লাল হলুদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+