দুর্গাপুজো ঘিরে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কারের অন্য আবেগ, জানেন কী?
আজ মহাপঞ্চমী। মহানগরের রাজপথে ঠাকুর দেখার জন্য মানুষের ঢল নেমেছে। পুজোর আমেজে মেতেছেন ক্রীড়াবিদরাও।
রাজডাঙা নব উদয় সংঘের পুজোমণ্ডপে চতুর্থীতেই হাজির ছিলেন ইস্টবেঙ্গলের বিদেশিরা। হেড কোচ অস্কার ব্রুজোর সঙ্গে।

লাল হলুদের হেড কোচ অস্কার ব্রুজোর আবার দুর্গাপুজো ঘিরে অন্য আবেগ রয়েছে। তিনি এমনিতে স্প্যানিশ। কলকাতায় আসার আগে বাংলাদেশের বসুন্ধরা কিংসকে তিনি সাফল্য এনে দিয়েছেন। ফলে দুর্গাপুজো তাঁর কাছে নতুন নয়। মা দুর্গার ছোঁয়া রয়েছে তাঁর পরিবারেও।
অস্কারের ছোট মেয়ের নাম উমা। যা আবার মা দুর্গারই আরেক নাম। আটা দিয়ে তৈরি মা দুর্গার মূর্তির সামনে দাঁড়িয়ে অস্কার বললেন, "আমার মেয়ের নাম উমা। যা দেবী দুর্গার আরেকটি নাম। তাই এই উৎসবটি আমার কাছে অত্যন্ত অর্থপূর্ণ। আটা দিয়ে তৈরি মা দুর্গার মূর্তি দেখে আমি মুগ্ধ। সকলের প্রতি দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই।" জানা যাচ্ছে, এখনও দু-বছর পূর্ণ হয়নি অস্কারের মেয়ের। মোহনবাগানকে হারানোর পর মেয়ের নাম রেখেছিলেন উমা।
অস্কারের সঙ্গেই দুর্গা মূর্তির সামনে হাজির ছিলেন সাউল ক্রেসপো, মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিল-এর মতো লাল হলুদের ফুটবলাররা। ইমামি গ্রুপের ডিরেক্টর বিভাস বর্ধন আগরওয়াল বলেন, "দুর্গাপুজো হলো ভক্তি, আনন্দ এবং একতার উৎসব। আমাদের এই অনন্য 'আটা দুর্গা' উদ্যোগের মাধ্যমে আমরা এমন একটি প্রতীক তৈরি করতে চেয়েছিলাম যা পুষ্টি, বিশুদ্ধতা এবং ঐতিহ্যের মূর্ত প্রতীক হয়ে ওঠে। এই উদ্যোগটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং প্রতিমা দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীরা আসছেন।"












Click it and Unblock the Notifications