'বিশ্বাসঘাতক খালিদ', পাহাড়ে অপেশাদার ব্যবহারের মুখে ইস্টবেঙ্গল কোচ
মাঠে চলছিল খেলা, মাঠের বাইরে জারি ছিল অপেশাদার খেলা
ম্যাচ চলছিল মাঠে, আইজল বনাম ইস্টবেঙ্গল। কিন্তু গ্যালারিতে চলছিল জবরদস্ত প্রতিবাদ। পুরোন কোচ খালিদ জামিলকে বিশ্বাসঘাতক বলে পোস্টার তুলে ধরেন আইজল ফ্যানরা।

গতমরশুমে এই মুম্বইকরের মাথাতেই চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসি। কিন্তু তারপর এ মরশুমে কোচ নিজে যেমন দল ছেড়েছেন তেমনিই দলের প্রচুর ফুটবলারকেও নিয়ে চলে এসেছেন। সেই জন্য এদিন ম্যাচ চলাকালীনও তাঁর বিপক্ষে প্রতিবাদ চোখে পড়ে। এমনকি সম্প্রচারকারী সংস্থাও সেই প্রতিবাদের ছবি সর্বত্র তোলে।


এদিকে ম্যাচের পর ইস্টবেঙ্গল ড্রেসিংরুমেও হামলা করেন আইজল সমর্থকরা। খালিদ জামিলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। শুধু তাই নয় লালহলুদ কোচের নাম স্থানীয় থানায় এফআইআরও দায়ের করেন।












Click it and Unblock the Notifications