ইস্টবেঙ্গল প্রেমীদের জন্য সুখবর,লাল-হলুদ ক্লাবে ইনভেস্টর নিয়ে কী আপডেট

ইস্টবেঙ্গল প্রেমীদের জন্য সুখবর,লাল-হলুদ ক্লাবে ইনভেস্টর নিয়ে কী আপডেট

করোনা ভাইরাসে প্রত্যেকের কিছু না কিছু কেড়ে নিয়েছে। ময়দানের ফুটবল বোদ্ধারা যেমন বলছেন,এবছর করোনা ইস্টবেঙ্গলের আইএসএল স্বপ্নও কেড়েছে। শেষ পর্যন্ত লাল-হলুদ ক্লাব কোনও ম্যাজিক ঘটিয়ে দেশের এক নম্বর ফুটবল লিগে খেলতে পারে কিনা, সেটাই এখন দেখার। তার আগে ক্লাবের ইনভেস্টার নিয়ে নতুন আপডেট।

ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য কোন সুখবর

ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য কোন সুখবর

এবছর আই লিগ খেলতে হলেও পরের মরসুমে আইএসএলে খেলতে পারে ইস্টবেঙ্গল। সেই রাস্তা পাকা করতে নতুন ইনভেস্টার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে ক্লাব।

কোন সংস্থার সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গলের

কোন সংস্থার সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গলের

শোনা যাচ্ছে, ফাস্ট মুভিং কনিজিউমার গুডসের নামী সংস্থা গোদরেজের সঙ্গে গাঁটছড়়া বাঁধতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাবের পক্ষ থেকে এই নিয়ে দ্রুত ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।

উদ্যোগ নিয়েছে রিলায়েন্স

উদ্যোগ নিয়েছে রিলায়েন্স

আরও জানা গিয়েছে, ইস্টবেঙ্গলে ইনভেস্টার জোগাড়ের বিষয়ে নাকি উদ্যোগ নিয়েছে রিলায়েন্স। আইএসএলের জৌলুস বাড়াতে ইস্টবেঙ্গল ক্লাব দেশের এক নম্বর লিগে খেলুক, চাইছে এফএসডিএল। সেই কারণেই তারা ইস্টবেঙ্গলে ইনভেস্টার জোগাড়ের উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। ইস্টবেঙ্গলের যাতে পরের মরসুমে আইএসএল খেলার সুযোগ হাতছাড়া না হল, রিলায়েন্স আসরে নেমে পড়েছে বলে খবর।

কো স্পনসর নিয়ে কী আপডেট

কো স্পনসর নিয়ে কী আপডেট

বিনিয়াগকারীর পাশাপাশি কো-স্পনসর নিয়েও একাধিক সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, অফিসার্সস চয়েস ব্লুজ লাল-হলুদ ক্লাবে কো-স্পনসর হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+