East Bengal: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি, প্রধানমন্ত্রী মোদীকে চিঠি পাঠাল ইস্টবেঙ্গল ক্লাব

কয়েকদিন আগেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ইস্টবেঙ্গল ক্লাব। কলকাতা ক্লাবের সঙ্গে ওপার বাংলার একটা শিকড়ের টান রয়েছে কিন্তু পদ্মাপারে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে উদ্বেগ প্রকাশ করেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা।

এই পরিস্থিতিতে শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠিও পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মোদীকে চিঠি পাঠানোর বিষয়টি।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে যেমন অত্যাচার চলছে তেমনি দেশজুড়ে চলছে প্রবল অশান্তি। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে গভীর যোগ রয়েছে বাংলাদেশের। ইস্টবেঙ্গল ক্লাবের অনেক সদস্য সমর্থকেরই এখনও ওপার বাংলায় অনেক আত্মীয় পরিজন রয়েছেন। তাদের নিয়েও উদ্বেগে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এই পরিস্থিতিতে শুক্রবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন কর্তারা।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে চিঠিতে কি লেখা হয়েছে তা অবশ্য প্রকাশ্যে আনেনি ইস্টবেঙ্গল ক্লাব। তবে ক্লাব সূত্রের খবর বাংলাদেশের পরিস্থিতি নিয়েছে তারা যে উদ্বিগ্ন সেই বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।

যেহেতু বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যু, তাই প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিলেন ক্লাব কর্তারা। এর আগে সাংবাদিক সম্মেলনে এমনই আভাস দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। কলকাতার প্রথম ক্লাব হিসেবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হয় ইস্টবেঙ্গল। এবার তারা চিঠিও পাঠালেন প্রধানমন্ত্রী মোদীকে।

কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা, বোন ও ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান।

ইস্টবেঙ্গলের শীর্ষকতা দেবব্রত সরকার সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, আমাদের ক্ষমতা অত্যন্ত কম।তবু আমরা সীমিত ক্ষমতার মধ্যেই মানুষের পাশে থাকার চেষ্টা করব প্রয়োজন হলে আমরা আগামী দিনের প্রধানমন্ত্রীকেও এই বিষয়ে চিঠি দেবো। সেই পথেই হাঁটল শতাব্দী প্রাচীন ক্লাব।

এর আগে ইস্টবেঙ্গল ক্লাব শান্তি প্রতিষ্ঠার জন্য সব রকম সহযোগিতার কথা জানিয়েছিল, তবে প্রস্তাব এলে তারা যে প্রদর্শনী ম্যাচও খেলবে সেটাও জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+