ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খারাপ খবর, করোনা থাবা লাল-হলুদে
ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খারাপ খবর, করোনা থাবা লাল-হলুদে
মুখে মাস্ক, হাতে হ্যান্ড স্যানিটাইজার, সব রকম সতর্কতা মেনেও করোনাকে কিছুতেই যেন রোখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় নতুন করে দেশে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার বেড়েছে। রাজ্যেও সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে ১লক্ষ ৪২ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার ইস্টবেঙ্গল ফ্যানেদের জন্য খারাপ খবর।

খারাপ সময় যেন কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলে। আইএসএল খেলতে স্পনসরের খোঁজে এখনও উত্তর নেই, কোয়েসের সঙ্গে সম্পর্ক শেষের পর নতুন বিনিয়োগকারী আসবে আসছে করেও দেখা মিলছে না। কর্তারা আশা জাগালেও ফ্যানেদের অনেকেই এবছর আইএসএলে খেলা হচ্ছে না ধরে নিয়েই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন।
এর মাঝেই ফ্যানেদের জন্য দুঃসংবাদ। করোনা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ইস্টবেঙ্গল সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
সোমবার থেকে ময়দানে ফিরেছে ফুটবল। করোনা আবহের মাঝেই দ্বিতীয় ডিভিশন আই লিগে খেলতে, প্রস্তুতি শুরু করেছে মহামেডান। প্রি-সিজন প্রস্তুতিতে কোভিড পরবর্তী সময়ে যেদিন ময়দানে বল গড়ালো সেদিনই ভাইরাসেল সংক্রমিত হয়ে পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের সভাপতি হাসপাতালে ভর্তি হলেন।












Click it and Unblock the Notifications