East Bengal: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইস্টবেঙ্গলের উদ্বেগ প্রকাশ, মোদীকে চিঠি দেওয়ার ভাবনা কর্তাদের
বাংলাদেশে অশান্তি ধারা অব্যাহত।হাসিনা সরকারের পতনের পর থেকেই ওপার বাংলা জুড়ে চলছে অশান্তি। মাঝে কয়েকদিন কিছুটা শান্তি ফিরে এলেও কিন্তু বিগত কয়েক সপ্তাহে পরিস্থিতির উত্তপ্ত হয়েছে।সংখ্যালঘুদের ওপর চলছে অত্যাচার।চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়েছে।বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইস্টবেঙ্গল ক্লাব। ময়দানে তৈরি করল নতুন নজির।
ওপার বাংলার সঙ্গে লাল হলুদের গভীর যোগ রয়েছে মূলত ওপার বাংলার মানুষরাই কলকাতায় এসে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেন।ফলে ইস্টবেঙ্গল ক্লাবের অনেক সদস্য সমর্থকদের এখন শিকড় রয়েছে পদ্মা পারে।এই পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে তা নিয়ে রীতিমত উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ক্লাব।

ক্লাবের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা, বোন ও ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান।
ইস্টবেঙ্গলের শীর্ষকতা দেবব্রত সরকার এদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমাদের ক্ষমতা অত্যন্ত কম।তবু আমরা সীমিত ক্ষমতার মধ্যেই মানুষের পাশে থাকার চেষ্টা করব প্রয়োজন হলে আমরা আগামী দিনে প্রধানমন্ত্রীকেও এই বিষয়ে চিঠি দেব। কিন্তু মানুষের চেয়ে পাশে আছি এই বার্তাটা আমরা দিতে চাইছি।
একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের কাছে কোন প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব পেলে তারা অবশ্যই আনন্দে তা গ্রহণ করবেন এর পাশাপাশি দেবব্রত সরকার উল্লেখ করেছেন,এটি একটি আন্তর্জাতিক ইস্যু এটা কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। আমাদের ক্ষমতা অত্যন্ত সীমিত, আমরা যে জায়গায় আবেদন করতে পারি, সেখানেই করব তবে আমাদের অতিরিক্ত উদ্যোগী হয়ে এখানে করার কোন কিছু নেই.
তবে এখনই বাংলায় এই ইস্যুতে পথে নামছে না ইস্টবেঙ্গল ক্লাব। দেবব্রত সরকার জানিয়েছেন আমাদের সদস্য সমর্থকরা যদি মনে করেন বা প্রয়োজন মনে করেন তারা অবশ্যই পথে নামতে পারেন , তবে আমরা এখনই উপযাজক হয়ে এই ইস্যুতে কোন পদক্ষেপ নিতে পারব না।
এদিকে মানবিক উদ্যোগ নেওয়া হল ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও। লাল হলুদ অন্তপ্রাণ সমর্থক গণেশ দাসের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হল ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications