১০০ বছর পার ইস্টবেঙ্গলের, কেক কেটে-বর্ষপঞ্জি প্রকাশের মধ্য দিয়ে শতবর্ষ পালন, দেখুন ভিডিও

১০০ বছর পার ইস্টবেঙ্গলের, কেক কেটে-বর্ষপঞ্জি প্রকাশের মধ্য দিয়ে শতবর্ষ পালন, দেখুন ভিডিও

অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়ছে দেশ। করোনায় কাঁপছে ভারত। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে জাঁকজমক দূরে রেখে ছিমছাম করে আজ ময়দানে পালিত হল ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস।

একশোতে পা ইস্টবেঙ্গলের

আজ থেকে ঠিক একশো বছর আগে ১৯২০ কালে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর অনেক ওঠা-পড়ার মধ্যে দিয়ে ক্লাবের পথ চলা। ক্লাবের ইতিহাসে আজ বিশেষ দিন। আজ শতবর্ষ ছুঁল ইস্টবেঙ্গল।

করোনা আবহে প্রতিষ্ঠা দিবস ঘিরে ইস্টবেঙ্গল ক্লাবে বেরঙিন ছবি!

ভাইরাসের কড়াল গ্রাস থেকে বাঁচতে দূরত্ববিধির কারণে আজ ক্লাবে অবশ্য কোনও রকম অনুষ্ঠান করা সম্ভব হয়নি, সমর্থকদের জমায়েতও আজ স্থগিত! প্রতিবার এই দিনটি কর্তারা দারুণ আকর্ষণীয়ভাবে পালন করে থাকেন। কিন্তু এবছরের মতো অস্বস্তিকর আবহ কোনও বছর ইস্টবেঙ্গল ক্লাবকে দেখতে হয়নি। প্রতিষ্ঠা দিবস ঘিরে ইস্টবেঙ্গল ক্লাবে এমন বেরঙিন ছবিতে স্বভাবতই ক্লাব কর্তা-সমর্থকদের আজ মন ভার। সোশ্যাল মিডিয়াতেই তাই ক্লাবকে শুভেচ্ছা জানিয়ে ছবি, বার্তা পোস্টের মাধ্যমেই ফ্যানেরা ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাদিবস উদযাপন করছেন।

কেক কেটে একশো বছর উদযাপন

সকাল দশটায় ক্লাবের পতাকা উত্তোলনে করে ইস্টবেঙ্গল দিবস পালন করা হয়েছে। ক্লাব বর্তা, প্রাক্তন ফুটবলার- কোচ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর ক্লাব তাঁবুতে কেক কেটে ইস্টবেঙ্গলের একশো বছর পূর্তি উদযাপন করা হয়।

বর্ষপঞ্জি প্রকাশ

এবছর প্রতিষ্ঠাতা দিবেসের অন্যতম চমক আলমানাক বা বর্ষপঞ্জি। ক্লাবের প্রাক্তন ফুটবলার-কোচ ও ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি বর্ষপঞ্জির উদ্বোধন করা হয়। ক্লাবের শতবর্ষের বিভিন্ন ইতিহাস, বড় ম্যাচ জয়, তারকা ফুটবলারদের স্মৃতিচারণা, ক্লাবের ওঠা পড়ার কাহিনি, চমকপ্রদ সাফল্য, দলবদলের গল্পের খতিয়ান এই পুস্তিকায় থাকছে। সেই সঙ্গে এই বর্ষপঞ্জিতে ইস্টবেঙ্গল ক্লাবকে ঘিরে সমাজের বিভিন্ন স্তরের খ্যত নামাদের ব্য়ক্তিদের আবেগ ও স্মৃতিচারণা থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+