শতবর্ষে ইস্টবেঙ্গল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একশোয় পা। বৃহস্পতিবার থেকে ইস্টবেঙ্গলে শুরু একশো বছর! ১৯২০ সালের ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের পথ চলা শুরু। সেই থেকে ৯৯ বছর পেড়িয়ে এদিন শতবর্ষে পা রাখল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব।

একশোয় পা। বৃহস্পতিবার থেকে ইস্টবেঙ্গলে শুরু একশো বছর! ১৯২০ সালের ১ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের পথ চলা শুরু। সেই থেকে ৯৯ বছর পেরিয়ে এদিন শতবর্ষে পা রাখল লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহাসিক দিনে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শতবর্ষে ইস্টবেঙ্গল, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ দিনে ক্লাবের প্রাক্তন-বর্তমান ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ক্লাবের একশো বছরের ইতিহাসে সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানালেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে মমতা বলেন, 'দেশের ক্রীড়া মানচিত্রে ইস্টবেঙ্গল ক্লাবের বিশেষ ইতিহাস রয়েছে। ভারতীয় ফুটবলকে অনেক দূর নিয়ে গিয়েছে এই ক্লাব। দেশের জন্য আরও গৌরব আনুক ইস্টবেঙ্গল।'

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMamataBanerjeeOfficial%2Fposts%2F2605755956158396&width=500" width="500" height="260" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

প্রসঙ্গত শতবর্ষের সন্ধ্যের বিশেষ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ভারত গৌরব সম্মান পেতে চলেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুরুতে এদিন ক্লাব তাঁবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরির ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে বিশেষ দিনের অনুষ্ঠান শুরু হয়। প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান সুভাষ ভৌমিক, বাইচুং ভুটিয়া, অ্যালভিটোরা। পরে ক্লাবের প্রতিষ্ঠাতার বাড়িতে কেক কেটে শতবর্ষের উৎসব শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+