কোয়েসের বিরুদ্ধে বড়সড় বোমা ফাটালেন ইস্টবেঙ্গলের কার্লোস নোদার

কোয়েসের বিরুদ্ধে বড়সড় বোমা ফাটালেন ইস্টবেঙ্গলের কার্লোস নোদার

কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের পর বিদায়ী স্পনসরকে নিয়ে তিক্তক্তা আরও বাড়ছে। এবার কোয়েস কর্তাদের বিরুদ্ধে বড়সড় বোমা ফাঠালেন ইস্টবেঙ্গলের ফিজিও কার্লোস নোদার। এর আগে বিদায়ী বিনিয়োগকারীর বিরুদ্ধে কার্লোস প্রাক্তন কোচ আলেজান্দ্রোকে বলির পাঁঠা করা হয়েছিল বলে তিনি অভিযোগ এনেছিলেন। এবার আরও কিছু অভিযোগ এনেছেন নোদার।

পেশাদারীত্ব দেখায়নি কোয়েস, অভিযোগ নোদারের

পেশাদারীত্ব দেখায়নি কোয়েস, অভিযোগ নোদারের

এর আগে নোদার অভিযোগ করেছিলেন, ইস্টবেঙ্গলের বিদায়ী বিনিয়োগকারী কোয়েস টাকা বাঁচাতে পেশাদায়িত্ব থেকে সরে আসে। অভিযোগ ছিল, স্প্যানিশ কোচ যে ফুটবলারদের লিস্ট দিয়েছিলেন, তা তিনি পাননি। পরে বিমানের টিকিটের ক্ষেত্রেও কোয়েস টাকা বাঁচাতে চেয়েছিল, অপেশাদার আচরণ করেছিল বলে কার্লোস অভিযোগ এনেছিলেন।

এবার বিস্ফোরণে কী বলেছেন কার্লোস

এবার বিস্ফোরণে কী বলেছেন কার্লোস

এবার আরও বড় বোমা ফাটিয়ে কার্লোস বলেছেন, কোয়েস এখন মানুষকে ভুল বোঝাচ্ছে। কার্লোস জানিয়েছেন, কোয়েস বলেছে ওরা এপ্রিলের মাইনে মিটিয়ে দিয়েছে।

কার্লোসের দাবি

কার্লোসের দাবি

কার্লোস দাবি করেছেন, কিন্তু আসল সত্যিটা অন্য, এপ্রিলের ১৫ তারিখ মার্চের মাইনে মিটিয়ে দেওয়া হয়েছিল। ৩১ মে এরপর ক্লাবের সঙ্গে কোয়েসের সম্পর্ক ছিন্ন হয়েছে। এখন এপ্রিল ও মে মাসের টাকা বকেয়া রয়েছে।

কার্লোস আরও বলেছেন

কার্লোস আরও বলেছেন

কার্লোস আরও বলেছেন, কোয়েসের সঙ্গে সম্পর্ক ছেদের পর ইস্টবেঙ্গলের নতুন ম্যানেজমেন্ট বকেয়া মিটিয়ে দেবে বলে আশা করেছিলাম। নতুন ম্যানেজেন্ট আরও একবছর ইস্টবেঙ্গলে রাখবে বলেও আশ্বাস দেওয়া হয়। কিন্তু এমনটা হয়নি।

তথ্য ফাঁস করে দেবেন কার্লোস

তথ্য ফাঁস করে দেবেন কার্লোস

১ জুলাইয়ের মধ্যে টাকা না মেটালে ফ্যানেদের সামনে নিজের ব্যাঙ্ক ডিটেলস তুলে ধরবেন বলেও নোদার হুমকি দিয়েছেন। শেষ পর্যন্ত কার্লোস ও কোয়েস পর্ব কোথায় গিয়ে শেষ হয়, সেটাই এখন দেখার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+