লোবেরার ছাঁটাই করা ফুটবলারকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল

ওডিশা এফসির কোচ হিসাবে যুক্ত হয়েই একাধিক ফুটবলারকে ছাঁটাই করলেন সার্জিও লোবেরা। ইন্ডিয়ান সুপার লিগে প্রথম একাদশে থাকা ছয় ফুটবলারকে ছেড়ে দিয়েছে ওড়িশা এফসি। এদের মধ্যে রয়েছেন সাউল ক্রেসপো, পেদ্রো মার্টিন, রেনিয়ার ফার্নান্ডেজ, দীনেচন্দ্র মেইতেই, লালরুয়াতথারা বোস এবং করণ আমিন।
নতুন করে দল সাজাচ্ছেন লোবেরা, ফলে পুরানো ফুটবলারদের বাতিলের খাতায় ফেললেন। ২০২১ সালে ক্লাবে সই করা সুভাষ ছাড়া বাকি সব ফুটবলার ২০২২ সালে এক বছরের চুক্তিতে ক্লাবে যোগ দিয়েছিলেন। লোবেরার ছেড়ে দেওয়া ফুটবলার রয়েছে ইস্টবেঙ্গলের নজরে।

১

জোর কদমে নতুন মরসুমের জন্য দল গঠন করছে ইস্টবঙ্গেল। হায়দরাবাদের পর ওডিশা এফসির ঘর ভাঙাই লক্ষ্য লাল হলুদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ মাতাতে দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে। গত মরসুমে এক বছরের চুক্তিতে সই করেন ওড়িশা এফসিতে।
শেষ মরসুমে ওড়িশার জোসেফ গামবাউয়ের কোচিংয়ে বছরভর বেশ নজরকাড়া ফুটবল খেলেছিলেন। দলকে সুপার কাপ জিততেই সাহায্য করেন। লোবেরার ওডিশা তাঁকে ইতিমধ্যেই রিলিজ করে দিয়েছে।

আপাতত পা বাড়িয়ে ইস্টবেঙ্গলের দিকে। যেখানে তিনি গুরু হিসাবে পাবেন কার্লেস কুয়াদ্রাতকে।
পাশাপাশি ভারতীয় ডিফেন্ডার পরাগ শ্রীভাসকে দলে নিতে আগ্রহী লাল হলুদ। পরাগ শ্রীভাসের জন্ম মহারাষ্ট্রে। এই ২৫ বছর বয়সী ডিফেন্ডারের ফুটবল জীবন শুরু হয় প্রাইড স্পোর্টসের হাত ধরে।

২

তারপর ২০১৭ সালে তিনি বেঙ্গালুরু এফসির রিজার্ভ দলের হয়ে যাত্রা শুরু করেন। ভালো পারফরম্যান্সের সুবাদে, ২০১৯ সালে তিনি সুযোগ পান বেঙ্গালুরু এফসি
ওড়িশা থেকে নন্দকুমার এবং চেন্নাই থেকে এডউইনকে দলে নিয়েছে লাল হলুদ। একজন গোল করেন, উইংয়ে খেলেন। অন্যজন খেলেন মাঝমাঠ।

ব্যাঙ্গালোর এফসি'কে চ্যাম্পিয়ন করানো কার্লেস কুয়াদ্রাতকে দুই বছরের জন্য কোচের পদে নিয়োগ করেছে লাল-হলুদ ব্রিগেড। অভিজ্ঞ এই স্প্যানিশ কোচের অতীতে একাধিক সাফল্য পেয়েছে বিএফসি। এবার ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+