ইস্টবেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ স্থগিত, কিন্তু কেন?
শনিবার কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল। সুপার স্যাটার ডে'র লড়াইয়ে বিএসএসের বিরুদ্ধে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের মাঠে নামার কথা ছিল।
শনিবার কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ বাতিল। সুপার স্যাটার ডে'র লড়াইয়ে বিএসএসের বিরুদ্ধে কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের মাঠে নামার কথা ছিল।

সেই ম্যাচটি আপাতত স্থগিত রাখা হল। আইএফএ সূত্রে খবর ম্যাচটি অগাস্টের শেষ সপ্তাহে ২৮ তারিখ আয়োজন করা হতে পারে।
জানা গিয়েছে ম্যাচটি স্থগিত রাখা নিয়ে অনুরোধ জানানো হয়েছিল। এবার ডুরান্ড কাপের সঙ্গে একই সময়ে কলকাতা লিগ খেলা চলছে। ২১ অগাস্ট ডুরান্ড কাপের সেমিফাইনালে গোকুলাম এফসির বিরুদ্ধে লড়াই ইস্টবেঙ্গলের।
সেই ম্যাচে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো পূর্ণ শক্তির দল নামাতে চান। সেকারণেই আইএফএ-কে কলকাতা লিগের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। ডুরান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কলকাতার লিগের ম্যাচ খেলে কোনও ফুটবলার যাতে চোটের কবলে না পরে, সেকারণেই এই অনুরাধ জানানো হয়েছিল। আবেদনে সম্মতি দিয়েছে আইএফএ।
প্রসঙ্গত কলকাতা লিগের প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে এক বিদেশি নিয়ে ম্যাচ খেলতে বাধ্য হয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ০-১ ব্যবধানে ম্যাচ হেরেছিল লাল-হলুদ ব্রিগেড।












Click it and Unblock the Notifications