সুপার কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গল ,মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচ সবুজ মেরুনের
এটিকে মোহনবাগানের পর এবার সুপার কাপ থেকে বিদায় নিল ইস্টবেঙ্গলও। সোমবার আইজল এফসি সঙ্গে ২-২ গোলে ড্র করল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। ড্রয়ের হ্যাটট্রিক করে সুপার কাপে লাল হলুদের সেমির স্বপ্ন বিলীন হয়ে গেল কেরলের মাটিতে।
ইস্টবেঙ্গলকে শেষ চারের টিকিট নিশ্চিত করতে গেলে অন্তত তিন শূন্য গোলে জিততে হতো। শুরুতে অবশ্য আশা জাগিয়ে ছিল স্টিফেনের দল। ম্যাচে ২-০ গোলে এগিয়েও যায় লাল হলাউদ। ম্যাচের ১৬ মিনিটে ক্লেইটনের পাস থেকে গোল করে দলকে এগিয়ে মহেশ সিং। পাঁচ মিনিটের মধ্যে ব্যবধান বাড়ালেন সুমিত পাসি। সুহেরের সেন্টার থেকে হেড করে ২-০ করলেন সুমিত।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ফল হয়ে গেল ২-২। গোলকিপার এবং ডিফেন্ডারদের ভুলে গোল করে দিয়ে গেলেন ডেভিড। এরপর অবশ্য গোল করতে পারেনি দুই দলই। পরপর তিন ম্যাচ ড্র করে সুপার কাপ থেকে ছিটকে গেল লাল হলুদ। গ্রুপ 'বি' থেকে সেমিফাইনালের টিকিট পেল ওডিশা এফিস।

আগামীকাল সুপার কাপে এটিকে মোহনবাগান নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামছে এফসি গোয়ার বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় মোহনবাগান গোয়া মুখোমুখি হবে। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপের শুরুটা দুরন্তভাবেই করেছিল সবুজ মেরুন। গোকুলাম এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দেয় জুয়ান ফেরান্দোর দল।













Click it and Unblock the Notifications