বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল
সুপার সাবস্টিটিউশন বিদ্যাসাগর সিংয়ের জোড়া গোলে শক্তিশালী বেঙ্গালুরু এফসি-কে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ২১ অগাস্ট টুর্নামেন্টের সেমিফাইনালে গোকুলাম কেরালা এফসি-র মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড।

বুধবার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে ম্য়াচের শুরু থেকেই একে অপরের গোলমুখে আক্রমণ-প্রতি আক্রমণের ঝড় তোলেন ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি-র খেলোয়াড়েরা। বড় নাম না থাকলেও শুধুমাত্র তারুণ্য ও গতিতে ভর করে ম্যাচেক ১৭ মিনিটের মাথায় বেঙ্গালুরুকে এগিয়ে দেন অজয় ছেত্রী। লালরিনডিকার শট বারে লেগে ফিরলে সেই বলেই গোলমুখে জোরালো শট মারেন ছেত্রী। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকে লাল-হলুদ।
দ্বিতীয়ার্ধে তরুণ বিদ্যাসাগর সিং-কে স্যাবস্টিটিউট হিসেবে নামান ইস্টবেঙ্গলের কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ। তারপরই লাল-হলুদ শিবিরের আক্রমণে অদ্ভুত পরিবর্তন চোখে পড়ে। প্রতিপক্ষের ডি-বক্সে বার বার ঢুকে পড়তে সক্ষম হন ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে টপ বক্স থেকে বাঁ-পায়ের শটে ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচে সমতা ফেরান বিদ্যাসাগর সিং। ৭৩ মিনিটে বিদেশি স্যান্টোস কলাডোর পাস থেকে গোল করে লাল-হলুদের জয় নিশ্চিত করেন সেই বিদ্যাসাগর।
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জয়ের পর লিগ স্তর থেকে মোট ৯ পয়েন্ট সংগ্রহ করে ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে যায় কলকাতার দল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications