রেফারিকে হারিয়ে পাঞ্জাব বধ লালহলুদের, লিগের খেতাবি লড়াইয়ে টিকে রইল খালিদের দল

আই লিগে মিনার্ভা পাঞ্জাবকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারাল ইস্টবেঙ্গল, আই লিগ জয়ের আশা বাঁচিয়ে রাখল লালহলুদ

ম্যাচের বল গড়ানোর আগেই বিতর্কের জল অনেকদূর অবধি গড়িয়েছিল। আর পাঞ্জাবের পঞ্চনদের তিরে রেফারিং বিতর্ক, মাঠ বিতর্ক পেরিয়ে জিতল ইস্টবেঙ্গল দলের লড়াকু মানসিকতা। ভ্যালেন্টাইন ডে-র আগের দিন দলের লক্ষ লক্ষ ফ্যান কিম্বা প্রেমিক-প্রেমিকাকে উপহার দিয়ে দিল ইস্টবেঙ্গল। ১-০ গোলে ম্যাচ জিতে আই লিগের খেতাবি লড়াইতে টিকে রইল ইস্টবেঙ্গল।

মিনার্ভা পাঞ্জাবকে হারিয়ে লিগের খেতাবি লড়াইয়ে টিকে রইল ইস্ট

এদিনের অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে লালহলুদকে আটকানোর জন্য কিছুটা রক্ষণাত্মক স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল লিগটেবলের শীর্ষে থাকা মিনার্ভা পাঞ্জাব। এদিকে লালহলুদের সাপ্লাই লাইন আটকানোর জন্য কাটসুমিকে কড়া ম্যান মার্কিংয়ে আটকে দেন। এদিকে ৬ টা ম্যাচের একটা ম্যাচে মাত্র হেরেছে লাল হলুদ। এই পরিসংখ্যানটা মাথায় রেখেই ছক সাজিয়েছিল খেলার প্রথম কয়েক মিনিটের মধ্যেই রালতের গোলের শট অফসাইড ডিক্লেয়ার দেয় ইস্টবেঙ্গল।

৩২ মিনিটে বল নিয়ে দৌড়চ্ছিলেন ইয়ামি লোঙ্ঘাভ , গোলের সামনে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে বল রাখার চেষ্টা করেন। কিন্তু গোলকিপারের হাতে বল চলে যায়। ৩৬ মিনিটে ইয়ামি কে তুলে নিয়ে আক্রমণের ঝাঁঝ বাড়াতে ক্রোমাকে নামান লালহলুদ কোচ খালিদ জামিল। এর মিনিট খানেকের মধ্যেই কার্যত নিজেদের গোলেই বল পাঠিয়ে দিচ্ছিলেন এডু। কিন্তু শেষ পর্যন্ত আত্মঘাতী গোল হয়নি লালহলুদের। প্রথমার্ধেই ক্রোমাকে বক্সের মধ্যে ফাউল করায় রেফারির কাছে পেনাল্টির আবেদন জলে যায় ইস্টবেঙ্গলের। প্রথমার্ধের খেলা শেষ হয় ০-০ গোলে।

মিনার্ভা পাঞ্জাবকে হারিয়ে লিগের খেতাবি লড়াইয়ে টিকে রইল ইস্ট

৪৭ মিনিটে হ্যান্ড বল মিনার্ভা পাঞ্জাবের বক্সে কিন্তু রেফারি তা অগ্রাহ্য করে পেনাল্টির আবেদন অগ্রাহ্য করে দেন । একের পর এক চেষ্টা চালিয়েই যেতে থাকে লালহলুদ। ৬০ মিনিটে বক্সের বাইরে থেকে কেভিন লোবোর জোরালো শট মিনার্ভার জালে জড়িয়ে যায়। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালের কোন দিয়ে ঢোকা বলকে আটকাতে ব্যর্থ পাঞ্জাব।

৭৬ মিনিটে লোবোকে তুলে রফিককে নামান ইস্ট কোচ খালিদ জামিল। ৭৮ মিনিটে মিনার্ভা পাঞ্জাবের জোরালো শট আটকে দেন লালহলুদের গোলরক্ষক উবেইদ। এরপরেও দু দলই আক্রমণ শানাচ্ছিল। গোটা ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রন রেখে খেলা আল আমনা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।

এদিনের ম্যাচে আই লিগে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে থাকলেও লিগের লড়াই বজায় রাখল। এই মুহূর্তে লিগ টেবলের এক নম্বরে রয়েছে মিনার্ভা পাঞ্জাব ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। দু দলের মধ্যে পয়েন্টের পার্থক্য থাকল ৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+