সাদার্ন সমিতিকে ২-১ গোলে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল

বিদ্যাসাগর সিং ও স্যান্টোস কোলাডোর গোলে কলকাতা লিগের শীর্ষ স্থানে পৌঁছল ইস্টবেঙ্গল। ২-১ গোলে সাদার্ন সমিতিকে হারাল লাল-হলুদ শিবির।

বিদ্যাসাগর সিং ও স্যান্টোস কোলাডোর গোলে কলকাতা লিগের শীর্ষ স্থানে পৌঁছল ইস্টবেঙ্গল। ২-১ গোলে সাদার্ন সমিতিকে হারাল লাল-হলুদ শিবির।

সাদার্ন সমিতিকে ২-১ গোলে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে ইস্টবেঙ্গল

একসময় যিনি ছিলেন লাল-হলুদের নয়নের মণি, সেই মেহেতাব হোসেন বৃহস্পতিবার খেলেন ইস্টবেঙ্গলের বিপক্ষে। যদিও সেই ফ্যাক্টর খুব বেশি ম্যাচে প্রভাব বিস্তার করেনি বলা চলে। কারণ মেহেতাব ছাড়া সাদার্ন সমিতির বাকি খেলোয়াড়দের লাল-হলুদ ব্রিগেডের সামনে নিষ্প্রভই দেখিয়েছে।

বৃষ্টি, জমে থাকা জল ও কাদা ভরা ইস্টবেঙ্গল মাঠে বৃহস্পতিবার খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট দেরিতে। সেই মাঠেই প্রথম থেকে আক্রমণাত্মক খেলা শুরু করেন লাল-হলুদের খেলোয়াড়েরা। সাদার্ন সমিতির বক্সে মুহুর্মুহ আক্রমণ তুলে আনতে থাকনে সান্টোস কোলাডোরা। ম্যাচের ৩২ মিনিটে দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক ডিডিকার বাঁক খাওয়া কর্নারে মাথা ছুঁয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিদস্যাগর সিং।

দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের আক্রমণ অব্যাহত থাকে। বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট হওয়ার পর ম্যাচের ৬২ মিনিটের মাথায় সেই অধিনায়ক ডিডিকার কর্নার থেকে জোরালো হেডে গোল করেন ইস্টবেঙ্গলের কোলাডো। ৮১ মিনিটে সার্দান সমিতির হয়ে ১ গোলের ব্যবধান কমান অর্জুন টুডু। শেষ মুহূর্তে মেহেতাবের দলের বেশ কয়েকটি ভাল মুভ বিফলে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+