রেনবো এফসি-কে কোনওমতে হারিয়ে কলকাতা লিগ জয়ের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

ডু অর ডাই ম্যাচে লাল-হলুদ খেলোয়াড়দের মধ্যে সেই তাগিদ চোখে পড়ল না। তবু কোনওমতে রেনবো এফসি-কে হারিয়ে কলকাতা লিগ জয়ের আশা আপাতত জিইয়ে রাখল ইস্টবেঙ্গল।

ডু অর ডাই ম্যাচে লাল-হলুদ খেলোয়াড়দের মধ্যে সেই তাগিদ চোখে পড়ল না। তবু কোনওমতে রেনবো এফসি-কে হারিয়ে কলকাতা লিগ জয়ের আশা আপাতত জিইয়ে রাখল ইস্টবেঙ্গল। স্প্যানিশ মার্কি মার্কোস দে লা এসপাডার গোল কলকাতা লিগ টেবিলের দুই নম্বরে তুলে আনল আলেজান্দ্রোর দলকে।

কলকাতা লিগের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

শুক্রবার বৃষ্টিস্নাত ঘরের মাঠে রেনবোর বিরুদ্ধে কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামে ইস্টবেঙ্গল। লাল-হলুদেরই প্রাক্তনী, রেনবোর অন্যতম ভরসা সৌমিক দে-র ক্যারিশমা নিয়ে চিন্তায় ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। যদিও সেই ক্যারিশমা এই ম্যাচে চলেনি। উল্টে কর্দমাক্ত মাঠে বলের নিয়ন্ত্রণ রাখতেই মুশকিলে পড়তে হয় দুই দলের খেলোয়াড়দের।

ম্যাচের ৩৫ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করেন লাল-হলুদের স্প্যানিশ তারকা। পরে বেশ
কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন ইস্টবেঙ্গলের খেলোয়াড়েরা। অন্যদিকে লাল-হলুদের দেওয়া
গোল শোধ করতে ব্যর্থ হয় রেনবো এফসি। তবে দ্বিতীয়ার্ধে গোলের খরা চিন্তায় রাখল লাল-হলুদের কোচকে।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বর স্থানে উঠে এসেছে ইস্টবেঙ্গল। তালিকার এক নম্বরে থাকা পিয়ারলেস তাদের বাকি তিনটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। এই অবস্থায় ভালো খেলার পাশাপাশি কিছুটা ভাগ্যের ওপরও নির্ভর করে থাকতে হচ্ছে আলেজান্দ্রোর ছেলেদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+