শতবর্ষে আর্মির বিরুদ্ধে জয় দিয়ে ডুরান্ড যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল, জয় নিয়ে মরসুম শুরু করল কলকাতার দুই ক্লাব। এদিন নিজেদের মাঠে আর্মি রেডের বিরুদ্ধে জোড়া গোলে ম্যাচ জিতে ডুরান্ড অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড।

মোহনবাগানের পর এবার ইস্টবেঙ্গল, জয় নিয়ে মরসুম শুরু করল কলকাতার দুই ক্লাব।

এদিন নিজেদের মাঠে আর্মি রেডের বিরুদ্ধে জোড়া গোলে ম্যাচ জিতে ডুরান্ড অভিযান শুরু করল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করলেন কোলাডো ও পরিবর্ত ফুটবলার বিদ্যাসাগর সিং।

শতবর্ষে আর্মির বিরুদ্ধে জয় দিয়ে ডুরান্ড যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

ম্যাচের প্রথমার্ধে চেষ্টা করলেও গোলমুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে কোলাডোর শট পোস্টে লেগে ফিরে আসে। সময় যতই গড়াচ্ছিল তাই গ্যালারিতে চাপা টেনশনও কিছুটা বাড়ছিল। শেষ পর্যন্ত লাল-হলুদ জনতার মনে স্বস্তি এনে দেন হাইমে স্যান্টোস কোলাডো।

ফ্রি-কিকে দুরন্ত গোল স্প্যানিশ ফুটবলারের। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে দর্শনীয় গোল কোলাডোর। শেষ মরসুমে স্প্যানিশ কোচ আলেজান্দ্রোর ছকে মন ভরিয়েছিলেন। এবারের মরসুমে ইস্টবেঙ্গলের প্রথম গোলটি এল তাঁর পা থেকেই। অন্যদিকে বক্সের বাইরে এসে বিদ্যাসাগরকে ফাউল করতে গিয়ে আর্মি রেডের গোলকিপার লাল-কার্ড দেখে মাঠ ছাড়ে। ফলে আর্মি রেড শেষ আট মিনিট দশ জনে পরিণত হয়।

সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ মুহূর্তে (৯১মিঃ)সামাদের সেন্টার থেকে পা লাগিয়ে গোল ব্যবধান বাড়িয়ে দেন বিদ্যাসাগর সিং। শেষ পর্যন্ত শতবর্ষে আর্মির বিরুদ্ধে ২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে ডুরান্ড যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+