রেকর্ড গড়ে টানা ৭বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতা, ১৬ সেপ্টেম্বর : কৃতিত্বের নয়া পালক যোগ হল ইস্টবেঙ্গল ক্লাবের মুকুটে। এই নিয়ে টানা ৭ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল লাল-হলুদ। এর আগে ১৯৭০-৭৫ সাল পর্যন্ত টানা ৬ বছর কলকাতা লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। এবছর সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল তাঁরা।

বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ১-০ গোলে জেতার ফলে এই কৃতিত্বের অধিকারী হল ইস্টবেঙ্গল। তাদের হয়ে একমাত্র গোলটি করেন দক্ষিণ কোরিয় স্ট্রাইকার ডু ডং।

রেকর্ড গড়ে টানা ৭বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

রিচার্ড ড্রাইডেনের দলের কাছে শুধু জিতলেই কাজ হাসিল হতো না। তবে অন্য ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান টালিগঞ্জ অগ্রগামীর কাছে ০-১ গোলে পরাজিত হওয়ায় ইস্টবেঙ্গলের কাজ সহজ হয়ে যায়।

আইএফএ মোহনবাগানের ডার্বি না খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত না জানালেও ইস্টবেঙ্গল ইতিমধ্যে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। এদিকে মোহনবাগানের পয়েন্ট সমসংখ্যক ম্যাচ খেলে ১৯ পয়েন্ট।

দুটি দলেরই হাতে একটি করে ম্যাচ রয়েছে। লালহলুদের খেলা হয়েছে আরিয়ানের সঙ্গে। অন্যদিকে মোহনবাগানের একটি ম্যাচ বাকী রয়েছে মহামেডানের সঙ্গে। তবে কলকাতা লিগের ফয়সালা যা হওয়ার হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলই। এবং এই নিয়ে মোট ৩৮ বার কলকাতা লিগ জিতল লালহলুদ শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+