ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবে আজ সাংবাদিক বৈঠক

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবে আজ সাংবাদিক বৈঠক

বৃহস্পতিবার বিকেলে ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে চলেছে ইস্টবেঙ্গল। বুধবার করোনা সংকটের মধ্যে সামাজিক দূরত্ব মেনে কার্যকরী কমিটির মিটিং হয়। সভাপতি প্রণব দাশগুপ্ত, শান্তিরঞ্জন দাশগুপ্ত, রজত গুহ, দেবব্রত সরকারের মতো হেভিওয়েট কর্তারা বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠকে আগামী দিনে ক্লাব কীভাবে অর্থের জোগাড় করবে, আলোচনা হয়েছে। বৃহস্পতিবার এরপর আজ সাংবদিক সম্মলনের ডাক।

সাংবাদিক বৈঠকে কী ঘোষণা

সাংবাদিক বৈঠকে কী ঘোষণা

এদিন যদিও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ডাকা সাংবাদিক সম্মেলনে আইএসএল খেলা বা ইনভেস্টার নিয়ে বড় কোনও ঘোষণা হচ্ছে না। করোনা পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবে লোগো দেওয়া মাস্ক ও শতবর্ষের স্যানিটাইজারের উদ্বোধন করা হবে।

শতবর্ষে অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গলের

শতবর্ষে অভিনব উদ্যোগ ইস্টবেঙ্গলের

ক্লাবের শতবর্ষে অভিনব উদ্যোগ নিয়েছে ইস্টবেঙ্গল। করোনা পরিস্থিতিতে সমর্থকদের জন্যে ক্লাব হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে। যেখানে ক্লাবের শতবর্ষের লোগো থাকছে। আজ এই স্যানিটাইজারের আনুষ্ঠানিক উদ্বোধন। আজ থেকে ক্লাব তাঁবু থেকে এই স্যানিটাইজার কিনতে পারা যাবে।

দেড় লক্ষ মাস্ক তৈরি করেছে ইস্টবেঙ্গল

দেড় লক্ষ মাস্ক তৈরি করেছে ইস্টবেঙ্গল

সেই সঙ্গে সমর্থকদের কথা ভেবে দেড় লক্ষ মাস্ক তৈরি করেছে ইস্টবেঙ্গল। মাস্কেও ইস্টবেঙ্গলের শতবর্ষের লোগো থাকছে। সদস্যদের বিনামূল্য মাস্ক বিতরণ করা হবে। অন্যদিকে স্যানিটাইজারের মূল্য হাতের নাগালের মধ্যে রাখা হয়েছে।

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি

ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি

এদিন সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের পাশাপাশি রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্যানিটাইজার ও মাস্কের উদ্বোধন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+