ডার্বির পর একই দিনে মাঠে নামছে ইস্ট-মোহন, জানুন কবে
যুবভারতীতে মরসুমের প্রথম ডার্বি ম্যাচটি ড্র হয়। দুই দল আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোলের দেখা পায়নি। ড্র ম্যাচের পর এবার ৫ সেপ্টেম্বর লিগের ম্যাচে মাঠে নামছে ইস্ট-মোহন।
রবিবার মরসুমের প্রথম বড় ম্যাচ ড্র করার পর ফেকাসে ফের লিগ ম্যাচ। যুবভারতীতে মরসুমের প্রথম ডার্বি ম্যাচটি ড্র হয়। দুই দল আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোলের দেখা পায়নি। কলকাতা লিগের ডার্বি অমীমাংসিত থাকায় দুই দলই ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ডার্বি ড্রয়ের পর এবার ৫ সেপ্টেম্বর লিগের ম্যাচে মাঠে নামছে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।

মোহনবাগানের যদিও ৪সেপ্টেম্বর লিগ ম্যাচ খেলার কথা থাকলেও তাঁদের সূচিতে পরিবর্তন হচ্ছে। ডার্বির পর ৪ সেপ্টেম্বর মোহনবাগান-ভবানীপুর ম্যাচ দেওয়া হয়েছিল। অন্যদিকে ইস্টবেঙ্গল-সার্দান সমিতির ম্যাচ হওয়ার কথা ৫ সেপ্টেম্বর। এতেই মোহনবাগানের আপত্তি রয়েছে বলে জানা যায়।
ডার্বির পর যথেষ্ট বিশ্রাম নিয়ে লিগের পরের ম্যাচে নামতে চেয়েছে মোহনবাগান। শোনা যাচ্ছে, আইএফএ নাকি বাগানের এই দাবি মেনে নিতে চলেছে। সেক্ষেত্রে দুই প্রধান দুই ভিন্ন দিনে নয়,বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর একই দিনে ম্যাচ খেলবে। দুপুর ৩টেয় সার্দানের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। অন্যদিকে একই দিনে কল্যাণীতে একই সময় মোহনবাগান ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচ খেলবে।












Click it and Unblock the Notifications