ইস্টবেঙ্গলের প্রথম বোর্ড মিটিং-এ গৃহীত হল একাধিক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত
ইস্টবেঙ্গলের প্রথম বোর্ড মিটিং-এ গৃহীত দল একাধিক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির গাঁঠবন্ধন আটকে ছিল। দীর্ঘ দিন ইস্টবেঙ্গল ক্লাবের সাবেক কর্তাদের একাধিক অজুহাত এবং বায়নাক্যার কারণেই চূড়ান্ত চুক্তিপত্রে সই আটকে ছিল। তবে, সেই সমস্যা মিটি যায় অগস্টের শুরুর দিকেই। সরকারী ভাবে চূড়ান্ত চুক্তিপত্রে সই করার পর অল্প দিনের মধ্যে দল গঠন এবং কোচ নিয়োগ করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল।

ডুরান্ড কাপে অংশ নেয় ইমামি ইস্টবেঙ্গল। কিন্তু প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছে তারা। অল্প সময়ের মধ্যে যে ভাবে দলটিকে ভারতীয় দলের প্রাক্তন প্রধান প্রশিক্ষক স্টিফেন কনস্ট্যানটাইন সাজিয়ে নিয়েছেন তার জন্য যথেষ্টা প্রশংসা প্রাপ্য তাঁর। সামনেই রয়েছে কলকাতা লিগ এবং তারপর আইএসএল, এবং আইএফএ শিল্ড।
ফুটবলের ভরা মরসুম শুরু আগে নতুন ইনভেস্টার ইমামি এবং ইস্টবেঙ্গলের প্রথম বোর্ড মিটিং হয়ে গেল ইমামির প্রধান দফতরে। ইমামির পক্ষ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন সাত জন বোর্ড ডিরেক্টর- আদিত্য ভি আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল, গৌতম জাটিয়া, এস.এন.পাল, সৌরভ দাশগুপ্ত এবং মনোজ আগরওয়াল। ডিরেক্টর বোর্ডে ইস্টবেঙ্গল ক্লাবের ৩ জন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার, রূপক সাহা এবং সদানন্দ মুখোপাধ্যায়। স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে ছিলেন এ দিন উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি এবং প্রখ্যাত চিকিৎসক প্রণব দাশগুপ্ত।
প্রথম বোর্ড মিটিং-এ আলোচনা করা হয়েছে মহিলা ফুটবল দল গড়া নিয়ে। পাশাপাশি এই বৈঠকে ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড অব ডিরেক্টরস আলোচনা করেছে যাতে অ্যাওয়ে ম্যাচে ক্লাবের পক্ষ থেকে এবং ইনভেস্টার ইমামির পক্ষ থেকে দলের সঙ্গে যাবেন ক্লাব এবং ইনভেস্টর ইমামির প্রতিনিধিরা। বাইরে গিয়ে দলের পাশে থাকা তো বটেই, কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের পাশে দাঁড়িয়ে সমর্থন করা, তাঁকে উদ্বুদ্ধ করার কাজও করবে এই প্রতিনিধিরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications