Durnad Cup 2023: বহুতল থেকে বেস জাম্প, ব্রিগেডে ডুরান্ডের অভিনব ট্রফি উন্মোচন
কলকাতায় ১৩২তম ডুরান্ড কাপের অভিনব উদ্বোধন। কলকাতার উচ্চতম বহুতলের ছাদ থেকে প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ডুরান্ড কাপের ট্রফি প্রকাশ্যে আনার পরিকল্পনা করা হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার জন্য প্যারাগ্লাইডিং হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।কিন্তু শেষ পর্যন্ত অভিনবভাবেই কলকাতায় ডুরান্ড কাপের ট্রফির উদ্বোধন হল।
বিশেষ আকর্ষণ ছিল বেস জাম্পিং। দুই প্রাক্তন সেনা কর্মী শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং ৬২ তলা থেকে বেস জাম্পিং করেন। ময়দানে অবস্থিত 'দ্য ৪২' বহুতলের ৬২ তলার ছাদে উঠে পড়েন ভারতীয় সেনার গ্রুপ ক্যাপ্টেন পর্যায়ের এক সৈনিক। প্যারাশুটে চেপে ডুরান্ড কাপের ট্রফি নিয়ে বেশ কিছুক্ষণ কলকাতার আকাশে উড়ে বেড়ান তিনি। অবশেষে কলকাতা ময়দানে নেমে আসেন।

সেনাবাহিনীর অবসর প্রাপ্ত দুই আধিকারিক কমল সিং ওবের এবং সত্যেন্দ্র ভার্মা প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে ডুরান্ড কাপের ট্রফি প্রকাশ্যে আনেন। এরপরই আনুষ্ঠানিকভাবে ডুরান্ড ট্রফির উন্মোচন হয়। ডুরান্ডের ট্রফি উন্মোচনে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনা বাহিনির শীর্ষ আধিকারিকরা।
দেশের ১৩টি শহর ঘুরে অবশেষে ডুরান্ড কাপের ট্রফি পৌঁছেছে কলকাতাতে। যে যে শহরে ট্রফি গিয়েছে সেগুলি হল- দেহরাদূন, উধমপুর, জয়পুর, পুণে, মুম্বই, কারওয়ার, এঝিমালা, কোচি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, গুয়াহাটি, শিলং ও কোকরাঝাড়।
আসন্ন ডুরান্ড কাপে আইএসএলের ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলবে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলবে প্রতিযোগিতায়।

আগামী ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। সবুজ মেরুনের প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি ফুটবল দল। সন্ধ্যা ৫.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ।
সূচি। ১২ অগাস্টে হবে গ্রুপ পর্বের বড় ম্যাচ। যুবভারতীতে বিকেল ৪.৪৫ মিনিটে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সবুজ মেরুনের আবেদন মানল না ডুরান্ড কমিটি। ১১ অগাস্ট নয় ১২ তারিখেই খেলতে হবে বড় ম্যাচ।












Click it and Unblock the Notifications