Durand Cup 2024: ডুরান্ড কাপের সূচি ঘোষণা, কবে হবে ডার্বি ম্যাচ? জানুন তিন প্রধানের খেলার দিন

বৃহস্পতিবারই ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস প্রকাশ্যে এসেছিল। শুক্রবার পাওয়া গেল আরও বড় আপডেট। কবে হবে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ?সরকারিভাবে সূচি ঘোষণা হয়ে গেল। তবে গত মরশুমের মতোই ডুরান্ড কাপে একই গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। এই দুই দল ছাড়া এই গ্রুপে রয়েছে ডাউনটাউন হিরোজ এফসি ও ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি।

১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি হতে পারে যুবভারতীতে। ১৮ অগাস্ট সন্ধে সাতটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে ডুরান্ড কাপে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এসজি ও রানার্স ইস্টবেঙ্গল। ২৭ জুলাই কলকাতায় ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ডাউনটাউইন এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি । সবুজ মেরুনের দ্বিতীয় ম্যাচ ৮ অগাস্ট।সেই ম্যাচেইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের মুখোমুখি হবে মোহনবাগান এসজি।

Durand Cup 2024

২৯ জুলাই প্রথম ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিমের মুখোমুখি হবে লাল হলুদ। আগামী ৭ অগাস্ট দ্বিতীয় ম্যাচে ডাউনটাউন এফসি-র বিরুদ্ধে খেলবে কার্লেস কুয়াদ্রাতের দল। দুই প্রধানের গ্রুপ পর্বের খেলাগুলি হবে যুবভারতীতে।

মহামেডান এসসি আছে গ্রুপ 'বি'-তে। এই গ্রুপে আছে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী ও ইন্ডিয়ান নেভি। ২৮ জুলাই সাদা-কালো জার্সিধারীদের প্রথম ম্যাচ ইন্টার কাশীর বিরুদ্ধে। ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ যুবভারতীতে। আর গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে। ১৩ আগস্ট কিশোর ভারতীতে খেলা শুরু বিকেল ৪টে থেকে।

আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। ২৪টি দল এ বারের ডুরান্ড কাপে অংশ নেবে। আইএসএল ও আই লিগের দলগুলি ছাড়াও সেনাবাহিনীর একাধিক দল এবং আমন্ত্রিত দলও অংশ নেবে বছরের প্রথম টুর্নামেন্টে। গত বছরের মতো এ বারও বিদেশী দলের আসন্ন ডুরান্ড কাপে খেলবে। ফলে লড়াই কঠিন হবে।

ডুরান্ড কাপকে প্রি সিজন টুর্নামেন্ট হতে চলেছে সব দলের কাছে। ১৪ আগস্ট এসিএল ২-এর কোয়ালিফায়ার খেলবে দল। সেই ম্যাচের চারদিনের মাথায় ডার্বি হবে এটা ইস্টবেঙ্গলের জন্য সমস্যা হতে পারে।এ বার কলকাতার পাশাপাশি কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে হবে ডুরান্ড কাপের ম্যাচ। ২০১৯ সালে থেকেই কলকাতায় হচ্ছে ডুরান্ড কাপের ম্যাচ। এ বার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার উদ্বোধন। ফাইন‌াল ম্যাচও অনুষ্ঠিত হবে যুবভারতীতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+