Durand Cup 2024: অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে সতর্ক, ডুরান্ডের প্রথম ম্যাচেই খেলবেন ধীরাজ-অলড্রেড?
শনিবার ডুরান্ড কাপের অভিযান শুরু করছে মোহনবাগান এসজি। প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ। কলকাতা লিগে দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের দল সম্পূর্ণ আলাদা। অচেনা প্রতিপক্ষের বিরুদ্ধে ডুরান্ড অভিযান শুরু করার আগে সতর্ক সবুজ মেরুন শিবির।
মোহনবাগান এসজির সিনিয়র দলের অনুশীলন এখনও শুরু হয়নি। আগামী ২৯ জুলাই থেকে পুরো দল নিয়ে মাঠে নামবেন নতুন কোচ হোসে মলিনা। ফলে ডুরান্ডের প্রথম ম্যাচে সবুজ মেরুনের কোচের হটসিটে থাকবেন সহকারী কোচ বাস্তব রায়। মাত্র কয়েকদিন দলকে অনুশীলন করিয়েছেন। এরইমধ্যে ম্যাচ খেলতে নামতে হবে দলকে নিয়ে। বাঙালি কোচ কিন্তু চ্যালেঞ্জটা নিচ্ছেন।

ইতিমধ্যে বিদেশি টম অলড্রেড এবং ধীরজ সিং দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রথম ম্যাচেই কি তাদের মাঠে নামানো হবে? ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান এসজির কোচ বাস্তব রায় বলেন, 'ধীরজ বা টম সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছে, ওদের অবস্থা দেখতে হবে। এই দুই জনকে নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।'
প্রতিপক্ষ দল সম্পর্কে বাস্তব রায় বলেন, 'একটা কথা সহজভাবে বলতে চাই, প্রতিপক্ষ দল সম্পূর্ণ অচেনা। শুনেছি তারা দুই বিদেশি নিয়ে এসেছে। অচেনা প্রতিপক্ষ সব সময়ই কঠিন হয়। মোহনবাগান এসজি খেলতে নামলে জয় ছাড়া অন্য কোনও বিকল্প থাকে না'
Mohun Bagan SG: আক্রমণভাগের শক্তি বাড়িয়ে স্টুয়ার্টকে দলে নিল মোহনবাগান এসজি, বিদায় নিলেন সাদিকু
কলকাতা লিগের সঙ্গে ডুরান্ডের কোনও তুলনা করতে চাইছেন না বাস্তব রায়। তাঁর কথায়, 'কলকাতা লিগের সঙ্গে এর কোনও তুলনাই চলে না। এটা সর্বভারতীয় টুর্নামেন্ট। আমাদের দুটো আলাদা দল আছে। ফলে খেলতে কোনও সমস্যা হবে। আমি শুধু মাত্র আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি। কারণ এরপর কোচ আসবেন তিনিই পরবর্তী পরিকল্পনা করবেন।'
কলকাতা লিগের দলের পারফরম্যান্স প্রসঙ্গে বাস্তব বলেন, "রিজার্ভ দলে যারা খেলছে তারা কেউ প্রতিষ্ঠিত নয়। নিজেকে কেউ যদি প্রতিষ্ঠিত মনে করে সেটা ভাল নয়। ওদের কাছে সুযোগ রয়েছে। নিজেকে প্রমাণ করতে না পারলে ক্লাব কারও জন্য বসে থাকবে না।"












Click it and Unblock the Notifications