Durand Cup 2023: ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি দেখছেন অরূপ! খেতাবি লড়াইয়ের দ্বৈরথে এগিয়ে ইস্ট, না মোহন?
Durand Cup 2023: ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। আগামী রবিবার ফাইনালে কি ফের দুই প্রধানের দ্বৈরথ দেখা যাবে? তেমনটাই চাইছেন ফুটবলপ্রেমীরা।
মঙ্গলবার প্রথম সেমিফাইনালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম সেমিফাইনালে ইমামি ইস্টবেঙ্গল খেলবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে এফসি গোয়ার।

কলকাতার দুই প্রধান যদি ফাইনালে ওঠে তবে ডুরান্ড ফাইনালে ইস্ট-মোহন দ্বৈরথ হবে ১৯ বছর পর। রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস আজ ম্যাচের পর বলেছেন, দুই শক্তিধর দলের লড়াই উপভোগ্য হয়েছে। তবে মোহনবাগান সুপার জায়ান্টকে রক্ষণভাগের ফাঁক ভরাট করতে হবে। ডুরান্ড কাপের ফাইনাল যে কলকাতা ডার্বির দিকেই এগোচ্ছে, তেমনটাই মত অরূপের।
১৯৬০ সালে ডুরান্ড কাপের ফাইনালে প্রথমবার মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ফাইনাল ১-১ গোলে অমীমাংসিত ছিল, রিপ্লের ফল ছিল গোলশূন্য। ১৯৬৪ সালের ডুরান্ড ফাইনালে মোহনবাগান ২-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে। ১৯৭০ সালের ডুরান্ড কাপ ফাইনালে একই ব্যবধানে সবুজ মেরুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল হলুদ।
Moments from the second half between Mumbai City FC and Mohun Bagan Super Giant.#IndianOilDurandCupPoweredbyCoalIndia #DurandCup2023 #132ndEditionofIndianOilDurandCup #IndianFootball #IndianFootballForwardTogether #ManyChampionsOneLegacy #MCFCMBSG #QuarterFinals pic.twitter.com/IBDF2sTNBm
— Durand Cup (@thedurandcup) August 27, 2023
১৯৭২ সালের ফাইনালের ফল ছিল ছিল গোলশূন্য, ফাইনালের রিপ্লেতে ১-০ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল। ১৯৭৮ সালের ফাইনালে ইস্টবেঙ্গল ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। ১৯৮২ সালে ডুরান্ড ফাইনাল গোলশূন্যভাবে শেষ হয়েছিল। ১৯৮৪ ও ১৯৮৬ সালের ডুরান্ড ফাইনালে মোহনবাগান ১-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গলকে।
১৯৮৯ সালের ডুরান্ড কাপ ফাইনাল গোলশূন্য থাকার পর পেনাল্টিতে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। ১৯৯৪ সালের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় পালতোলা নৌকা। ২০০৪ সালে শেষবার ডুরান্ড কাপ ফাইনালে কলকাতা ডার্বি বা বড় ম্যাচ হয়েছে। সেবার অধিনায়ক চন্দন দাসের জোড়া গোলে ২-১ গোলে বাগান-বধ সেরেছিল ইস্টবেঙ্গল। বাগানের গোলটি ডগলাসের আত্মঘাতী গোল।

১৯ বছর ডুরান্ড কাপে কলকাতা ডার্বি নিশ্চিত হবে যদি ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনালে জেতে। কামিংস, মনবীর ও আনোয়ারের গোলে ৩-১ গোলে মুম্বই সিটি এফসিকে আজ হারিয়েছে জুয়ান ফেরান্দোর দল। কাল মোহনবাগান তাঁবু থেকে সেমিফাইনালের টিকিট মিলবে।
আগে এলে আগে পাবেন, এই ভিত্তিতে কাল থেকে ৩০ অগাস্ট অবধি সকাল ১১টা থেকে ৬টা অবধি টিকিট বিক্রি হবে। ৩১ অগাস্ট টিকিট মিলবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা অবধি।












Click it and Unblock the Notifications