Durand Cup 2024: ডুরান্ডে ফের একই গ্রুপে দুই প্রধান? কবে হবে ডার্বি ম্যাচ? রইল বড় আপডেট

মঙ্গলবারই ডুরান্ড কাপের দিনক্ষণ ও ভেন্যুগুলির নাম প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার পাওয়া গেল আরও বড় আপডেট। কবে হবে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ?

সরকারিভাবে এখনও সূচি ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর অনুসারে, গত মরশুমের মতোই ডুরান্ড কাপে একই গ্রুপে থাকতে পারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজি। এই দুই দল ছাড়া এই গ্রুপে থাকতে পারে ডাউনটাউন হিরোজ এফসি ও ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি।

Durand Cup 2024

১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি হতে পারে যুবভারতীতে। যদি এই দিনেই তাহলে পরপর দুই মাসে দুটি বড় ম্যাচ উপভোগ করতে পারবেন বাংলার ফুটবলপ্রেমীরা। কারণ চলতি মাসে ১৩ জুলাই কলকাতা লিগের ডার্বি রয়েছে। এই ম্যাচ অবশ্য খেলবে দুই দলের রিজার্ভ ফুটবলাররা।

কলকাতা লিগে দুই প্রধানই রিজার্ভ দল খেলাচ্ছে। পরিস্থিতি যা তাতে মনে করা হচ্ছে কলকাতা লিগের ডার্বিতেও রিজার্ভ দলই খেলবে। তবে ডুরান্ড কাপকে প্রি সিজন টুর্নামেন্ট হতে চলেছে সব দলের কাছে। ১৪ অগাস্ট এসিএল ২-এর কোয়ালিফায়ার খেলবে দল। সেই ম্যাচের চারদিনের মাথায় ডার্বি হবে এটা ইস্টবেঙ্গলের জন্য সমস্যা হতে পারে।

আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। ২৪টি দল এ বারের ডুরান্ড কাপে অংশ নেবে। আইএসএল ও আই লিগের দলগুলি ছাড়াও সেনাবাহিনীর একাধিক দল এবং আমন্ত্রিত দলও অংশ নেবে বছরের প্রথম টুর্নামেন্টে। গত বছরের মতো এ বারও বিদেশী দলের আসন্ন ডুরান্ড কাপে খেলার কথা রয়েছে.

এ বার কলকাতার পাশাপাশি কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে হবে ডুরান্ড কাপের ম্যাচ। জামশেদপুর ও শিলংয়ে এ বারই প্রথম ডুরান্ড কাপের ম্যাচ হবে। কোকরাঝাড়ে গত বারও প্রতিযোগিতা হয়েছিল। গত পাঁচ বছর ধরে কলকাতায় হচ্ছে ডুরান্ড কাপের ম্যাচ। এ বার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার উদ্বোধন। ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে যুবভারতীতেই।

এদিকে আসন্ন মরশুমের মোহনবাগান এসজি দল থেকে বাদ পড়েছেন জনি কাউকো। এদিন বিদায়ী বার্তা লিখলেন জনি। ফিনল্যান্ডের তারকা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সবুজ মেরুন জার্সিতে বেশ কিছু ছবি পোস্ট করে লিখেছেন, "শেষ কয়েকবছরের জন্য মোহনবাগান এসজি ক্লাব, কোচ, সহকর্মী এবং আমার সতীর্থদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দলের সকল সমর্থকদেরও ধন্যবাদ আমাকে সমর্থন করার জন্য এবং সমস্ত মেসেজের জন্য। আপনাদের সমর্থন সত্যি প্রশংসনীয়।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+