Durand Cup 2024: ডুরান্ড ফাইনালে খেলবেন? মাঠে ফেরা নিয়ে বড় আপডেট দিলেন জেমি ম্যাকলারেন

পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে মোহনবাগান এসজিতে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এক মাস আগে কলকাতায় এসেছিলেন ম্যাকলারেন। কিন্তু এখনও একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি অজি তারকা। অনুশীলনেও নিয়মিত আসছেন না। ফলে ম্যাকলারেনকে নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছিল, অবশেষে বুধবার ম্যাকলারেন নিজেই জানালেন কবে মাঠে ফিরবেন?

মেলবোর্ন সিটি এফসির হয়ে রেকর্ড সংখ্যক গোল করেছিলেন ম্যাকরালেন। সেখান থেকে মোহনবাগান এসজি। তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ যে উর্ধমুখী হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাঁর খেলা দেখার অপেক্ষায় দিন গুনছেন মোহনবাগান এসজির সদস্য সমর্থকরা। কবে ম্যাকলারেনের খেলা দেখতে পারবেন সবুজ মেরুন জনতা? ডুরান্ড কাপের ফাইনালে কি খেলবেন অজি তারকা?

Jamie McCarlane

কলকাতায় আসার পর থেকেই ম্যাকলারেনের চোট নিয়ে নানা জল্পনা শোনা যায়। কলকাতায় এসে অনুশীলনে যোগ দিলেও পুরো মাত্রায় প্র্যাকটিস করার ক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন। ঘাড়ের সমস্যায় কাবু হয়ে ছিলেন জেমি ম্যাকলারেন। অনুশীল‌নো যোগদানের পরই ঘাড়ের সমস্যার কথা জানা গিয়েছিল।

চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ে। হাসপাতাল থেকেই নিজের বিষয়ে আপডেট দিয়েছেন জেমি।
বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে অজি বিশ্বকাপারকে দেখা গিয়েছে ঘাড়ে ব্যান্ডেজ লাগিয়ে হাসপাতালের বেডে বসে রয়েছেন। এই ছবির সঙ্গে মোহনবাগান এসজির তারকা ফুটবলার লিখেছেন, 'আপনাদের সবাইকে ধন্যবাদ আমার সম্পর্কে এত থোঁজ খবর নেওয়ার জন্য। আমি ভালো আছি, ঘাড়ে ছোট্ট অস্ত্রোপচার হয়েছে। এখন আমার শতভাগ ফোকাস থাকবে রিহ্যাবের উপর, আমার এবার লক্ষ্য আগামী সেপ্টেম্বরে হতে চলা আইএসএল ও এসিএলে খেলা।"

ম্যাকলারেনের বার্তা থেকে স্পষ্ট আগামী শনিবার ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচেও তাঁকে ছাড়াই রণকৌশল সাজাতে হবে কোচ মলিনাকে। ফাইনা্লে উঠলেও বাগান শিবিরের সব চেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে রক্ষণ। শেষ আটের দ্বৈরথে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে তিন গোল খেয়েছিল মোহনবাগান এসজি, সেমিতে দুই গোল। গোলরক্ষক বিশাল কাইথের সৌজন্যে টাইব্রেকারে জিতে ফাইনালে পৌঁছেছে গত বারের ডুরান্ড কাপের চ্যাম্পিয়নরা।

অনেক লড়াই করেই ম্যাকলারেনকে সই করায় সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। সবুজ-মেরুন কর্তাদের আর্থিক প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরেও চুক্তিপত্রে সই করছিলেন না অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। কথা চালাচ্ছিলেন সৌদি আরবের কয়েকটি ক্লাবের সঙ্গে। মোহনবাগান এসজির আর্থিক প্রস্তাবের থেকে সৌদি আরবের আর্থিক প্রস্তাব ভালো না হওয়ায় সবুজ-মেরুন কর্তাদের বেশ কিছুদিন অপেক্ষা করিয়ে অবশেষে সই করেন জেমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+