Durand Cup 2024: পড়শি রাজ্যে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে ইস্ট-মোহনকে, জানুন দুই প্রধানের খেলার দিনক্ষণ
ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ বাতিল হলেও কোয়ার্টার ফাইনানলে জায়গা করে নিল মোহনবাগান এসজি এবং ইমামি ইস্টবেঙ্গল। বড় ম্যাচ না হওয়ায় দু'দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি দু'দলই পেয়েছে এক পয়েন্ট করে। ফলে দুই দলই কোয়ার্টার ফাইনা্লে প্রবেশ করেছে। শেষ আটে কোন দলের বিরুদ্ধে খেলবে কলকাতার দুই প্রধান? কোথায় হবে তাদের ম্যাচ? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমে চূড়ান্ত ছিল ডুরান্ড কাপের নকআউটের সব ম্যাচই হবে কলকাতায়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নক আউটে উঠলেও ঘরের মাঠে ম্যাচ খেলা হচ্ছে না সবুজ মেরুন বা লাল হলুদের। দুই প্রধানকেই বাইরের রাজ্যে খেলতে হবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। মোহনবাগান এসজির খেলা হবে জামশেদপুরে। ইস্টবেঙ্গলকে খেলতে হবে শিলংয়ে।

কোয়ার্টার ফাইনালের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি , বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্স। নর্থইস্ট বনাম আর্মির ম্যাচ হবে অসমের কোকরাঝাড়ে। আগামী ২১ অগাস্ট বিকেল ৪টে থেকে অই ম্যাচ হবে। দুই দক্ষিণী দলের ম্যাচ অর্থ্যাত বেঙ্গালুরু বনাম কেরল ম্যাচ অবশ্য কলকাতার যুবভারতীতেই হবে।
আরজি কর কাণ্ডের রেশ পড়েছে বাঙালির আবেগের বড় ম্যাচেও। ডার্বি ম্যাচ না হওয়ার জন্য নিরাপত্তার কারণকেই দায়ী করা হয়েছে। মূলত আরজি কর কাণ্ডের জন্যই ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছে। কারণ শহরের বিভিন্ন প্রান্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ফলে মাঠে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে না। কীভাবে টিকিট ফেরত দেওয়া হবে তা আগামী ২ দিনের মধ্যেই ঘোষণা করা হবে ডুরান্ড কমিটির পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications