Durand Cup 2024: হাতে হাত রেখে লড়াইয়ের বার্তা, যুবভারতীতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল ফুটবল প্রেমীরা
ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে হাইকোর্টের পক্ষ নির্দেশ দেওয়া হয়, টিফো নিয়ে প্রবেশ করতে পারবেন সমর্থকরা। যুবভারতীতে ম্যাচ আরজি কর-কাণ্ডের বিচারের দাবিতে টিফোতেই প্রতিবাদ তুলে ধরলেন সমর্থকরা। ডার্বি বাতিল হয়েছিল নিরাপত্তার কারণে, সেই ম্যাচে প্রতিবাদ করতে পারেননি ইস্ট-মোহনের সমর্থকরা। কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনালে ঘরের মাঠে খেলতে নেমেছিল মোহনবাগান এসজি। মাঠে জিতল দল, আর গ্যালারিতে প্রতিবাদ তুলে ধরলেন সমর্থকরা।
বর্তমানে কলকাতা ময়দানে অত্যন্ত জনপ্রিয় টিফো। সেখানে সামাজিক তথা প্রতিবাদের বার্তা তুলে্ ধরেন সমর্থকরা।ডার্বি না হওয়ায় বেঙ্গালুরুর বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে সমর্থকরা টিফোতে বর্তমান পরিস্থিতি নিয়ে বার্তা তুলে ধরতে পারেন। গ্যালারিতে আরজি করের ঘটনার বিচার চেয়ে পোস্টার নিয়ে হাজির হন মেরিনার্সরা।

শেষমুহূর্তে কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত পাওয়ার পরে মেরিনার্সরা যেভাবে টিফো নিয়ে এসে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃ্ত্যুর প্রতিবাদ জানালেন, তা অবাক করার মতোই।
গত ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে রবিবার সারা রাজ্য জুড়ে পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। যুবভারতীর সামনের রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়।
সোমবার ম্যাচের আগে বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মোহনবাগান এসজি বেঙ্গালুরু ম্যাচে সমর্থকরা কোনও রকম টিফো, ড্রামস বা স্মোক ক্যান্ডেল নিয়ে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। সোমবার বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয় ডুরান্ড কমিটি এবং দুই ক্লাবের কাছে। সেখানেক স্পষ্টভাবে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মোহনবাগান সদস্য ময়ূখ বিশ্বাস। তিনি এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতিও। ময়ূখের আবেদনেই সাড়া দেয় উচ্চ আদালত। ডুরান্ডের ম্যাচে টিফো নিয়ে যাওয়া যাবে বলে জানিয়ে দেয় হাইকোর্ট। বিচারপতি হরিশ টন্ডন বলেন, টিফো সাধারণত কোন নরম জিনিসের ওপর লেখা বা ছাপানো হয়। তাই টিফোর ওপর পুলিশি নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে বলে মনে হয় না।
CFL 2024: বুধবার স্থগিত ইমামি ইস্টবেঙ্গলের ম্যাচ স্থগিত, হবে না মহমেডানের খেলাও, ঘোষণা আইএফএ-র
টিফোর মধ্যে লিখিত বিষয়বস্তু যেন ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেই মর্মে নির্দেশ দিক আদালত। আবেদন করে রাজ্যে। আদালত এই মুহূর্তে এই বিষয়ের মধ্যে ঢুকতে চায়না বলেই মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের।












Click it and Unblock the Notifications