Durand Cup 2024: হাফ ডজন গোলে জয়! মোহনবাগান সুপার জায়ান্ট ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়াল বায়ুসেনাকে উড়িয়ে

Durand Cup 2024: ডুরান্ড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। পেল হাফ ডজন গোলে জয়।

প্রথমার্ধে হলো তিনটি গোল। দ্বিতীয়ার্ধে তিনটি। গোল পেলেন তারকারাও। সবমিলিয়ে দাপুটে জয়ে স্বস্তি সমর্থকদেরও। ম্যাচ দেখতে হাজির ছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত।

Durand Cup 2024

মোহনবাগান এসজির প্রথম একাদশে আজ ছিলেন গোলকিপার বিশাল কাইথ, টম অলড্রেড, মনবীর সিং, অধিনায়ক শুভাশিস বোস, অভিষেক সূর্যবংশী, লিস্টন কোলাসো, সাহাল আবদুল সামাদ, দীপক টাংরি, জেসন কামিংস, সুহেল ভাট ও আপুইয়া।

এদিন জোড়া গোল করলেন জেসম কামিংস, ম্যাচের ৪ ও ৭৬ মিনিটে। অলড্রেড গোল করেন ১০ মিনিটের মাথায়। লিস্টনের গোলটি আসে ৩৮ মিনিটে। অনিরুদ্ধ থাপা ৬৫ মিনিটে গোল করেন। ইনজুরি টাইমে গোল করেন গ্রেগ স্টুয়া্ট। ফলে এই দুরন্ত জয়ে বাগানের পুরানো প্লেয়ারদের সঙ্গে অবদান থাকল নতুনদেরও।

বল দখলের লড়াইয়ে এদিন আগাগোড়া আধিপত্য বজায় রাখে সবুজ মেরুন। সাহালের থেকে বল পেয়ে জালে জড়িয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেসন কামিংস। এর ৬ মিনিট পরেই দ্বিতীয় গোল পেয়ে যায় হোসে মোলিনার দল।

লিস্টন কোলাসোর ফ্রি কিকে হেড দিয়েছিলেন সুহেল ভাট, তা বাঁচান বায়ুসেনা গোলরক্ষক শুভজিৎ বসু, তবে বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে টমাস অলড্রেড গোল করতে কোনও ভুল করেননি। বাগান একের পর আক্রমণ শানানোর ফায়দা তুলে আরও একটি গোল পায় প্রথমার্ধে।

বাঁদিকের উইং থেকে আক্রমণ শানিয়ে বায়ুসেনা রক্ষণকে বারেবারেই চাপে ফেলছিলেন লিস্টন কোলাসো। সাহালের থেকে বল পেয়ে ৩৮ মিনিটে তিনি নিজে গোল করেন, যা বাগানের তৃতীয় গোল। বিরতিতে এই তিন গোলেই এগিয়ে ছিল সবুজ মেরুন।

মোহনবাগান এসজি গোলকিপার কাইথের উপর একেবারেই চাপ তৈরি করতে পারেননি বায়ুসেনার ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারছিলেন না সুহেল, কামিংসরা। ৬৫ মিনিটে দুরন্ত ভলিতে গোল করেন অনিরুদ্ধ থাপা।

এর কিছু পরেই কামিংসের দ্বিতীয় গোলে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে যায় ৫-০ গোলে। যদিও তাতেও আক্রমণের রাস্তা থেকে সরেনি বাগান। যার সুবাদে গ্রেগ স্টুয়ার্ট ইনজুরি টাইমে দৃষ্টিনন্দন গোল করে বাগানের ৬-০ গোলে জয় সুনিশ্চিত করেন।

এই বড় জয়ের সৌজন্যে ইস্টবেঙ্গলকে পয়েন্ট তালিকায় টপকে শীর্ষে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপের শীর্ষস্থান ফিরে পেয়ে নক আউটে যেতে ১৮ অগাস্টের ডার্বি জিততেই হবে ইস্টবেঙ্গলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+