Durand Cup 2024: ৯০ মিনিটে ম্যাচ শেষ করাই লক্ষ্য, ম্যাকলারেনের খেলা নিয়ে কী বললেন মোহনবাগান এসজি কোচ?
কোয়ার্টার ফাইনাাল অতীত। মোহনবাগান এসজির মিশন এবার সেমিফাইনাল। মঙ্গলবার ঘরের মাঠে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। পাঞ্জাব এফসির বিরুদ্ধে কঠিন জয় পেয়ে সেমিফাইনা লের টিকিট নিশ্চিত করেছে সবুজ মেরুন ব্রিগেড। এবার লক্ষ্য ফাইনাালে স্থান নিশ্চিত করা।কলকাতার তিন প্রধানের বাকি দুই প্রধান আগেই বিদায় নিয়েছে। বাংলার ফুটবলের যাবতীয় আশা ভরসা এখন গঙ্গাপারের ক্লাবকে ঘিরেই।
দলের উপর ভরসা থাকলেও মোহনবাগান কোচ মোলিনা অবশ্য বেশ সাবধানী। কারণ বেঙ্গালুরু এবার ডুরান্ড খেলছে পূর্ণশক্তির দল নিয়ে। দলে কিন্তু সুনীল ছেত্রীও আছেন। মোহনবাগান কোচ হোসে মলিনা কোনওভাবেই কোয়ার্টার ফাইনা লের পুনরাবৃত্তি চাইছেন না। ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করাই তাঁর লক্ষ্য।

অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিয়ে যাওয়া হয়নি জামশেদপুরে? ঘরের মাঠে সেমিফাইনাজলে খেলতে দেখা যাবে জেমিকে? উত্তরটা না। চোটের সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি অজি তারকা। তাই ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচেও মাঠে নামা হচ্ছে না ম্যাকলারেনের। ডুরান্ড সেমিফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে পাওয়া যাবে না ম্যাকলারেন ও আশিককে। সাংবাদিক সম্মেলনে জানালেন সবুজ-মেরুন হেড কোচ হোসে মলিনা.
কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতোই মোহনবাগান এসজি কোচকে ভরসা রাখতে হবে জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্ট,টম অ্যালড্রেডদের মতো বিদেশিদের উপর। তাছাড়া মনবীর সিং গত ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে বেশ ভালো ফুটবলই উপহার দেন। সেইসঙ্গে, লিস্টন কোলাসো, শুভাশিস বোস এবং ও কোচকে ভরসা দিচ্ছেন। মাঝমাঠ থেকে আক্রমণভাগ পর্যন্ত বলের সাপ্লাই লাইন চালু রাখা এবং গোল করার লোকের অভাব নেই এই দলে।
CFL 2024: রেলকে গোলের মালা, বড় ব্যবধানে জিতে সুপার সিক্সের আশা বজায় রাখল মোহনবাগান এসজি
ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শকদের বাড়তি সমর্থন পাবে মোহনবাগান এসজি। সেটা পুঁজি করেই বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের ছক কষছেন মলিনা।
মোহনবাগান ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে জিতলেও তিন গোল হজম করতে হয়েছে মোহনবাগান এসজির রক্ষণকে। ফলে বেঙ্গালুরুর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামার আগে রক্ষণকে আরও শক্তিশালী করতে হবে মলিনাকে। ডুরান্ড কাপের ডার্বি না হওয়ায় মোহনবাগান কোচ হোসে মলিনা যে একটু সুবিধা হয়েছে, বলাই যায়। কারণ কোয়ার্টার ফাইনালের আগে টানা দু'সপ্তাহ অনুশীলনের সুযোগ পেয়েছে তাঁর দল।
মঙ্গলবার ২৭ অগাস্ট বিকেল ৫.৩০ মিনিটে কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু।












Click it and Unblock the Notifications