Durand Cup 2024: পিছিয়ে থেকেও দুরন্ত জয়, বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে মোহনবাগান এসজি

ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান এসজি। কোয়ার্টার ফাইনালে পাঞ্জাবের পর এবার সেমিফাইনালে বেঙ্গালুরু এফসিকেও টাইব্রেকারের হারাল সবুজ মেরুন। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করলেন বিশাল-দিমিত্রিরা। নির্ধারিত সময়ে খেলা ছিল ২-২, শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিল মোহনবাগান এসজি। এই ম্যাচের নায়কও বিশাল কাইথ।

কোয়ার্টার ফাইনালের প্রথম একাদশ থেকে ছ'টি বদল করেছিলেন মোহনবাগান কোচ হোসে মোলিনা। জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোসকে খেলালেন শুরু থেকেই। ম্যাচের শুরু থেকে খুব একটা ছন্দবন্ধ লাগছিল না সবুজ মেরুন শিবিরকে। এরইমধ্যে ২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন শুভাশিস বোস। ফলে মোহনবাগান এসজি রক্ষণে চাপ বাড়ল।

Durand Cup

প্রথমার্ধ শেষ হওয়ার আগে এগিয়ে গেল বেঙ্গালুরু এফসি। গোল করে দলকে লিড এনে দিলেন সুনীল ছেত্রী।প্রথমার্ধের শেষ দিকে অনিরুদ্ধ থাপার ক্রস থেকে হেড করেন আলবের্তো রদ্রিগেস। বল পোস্টে লেগে বেরিয়ে যায়। ফলে ১ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে মোহনবাগান এসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ আরও বাড়াল বেঙ্গালুরু। ৫১ মিনিটে ভিনিত গোল করে ২-০ গোলে এগিয়ে দিলেন বেঙ্গালুরুকে। কিন্তু ২ গোলে পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করল মলিনার দল। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমালেন দিমিত্রি।৬৬ মিনিটের মাথায় বক্সের মধ্যে মনবীরকে জার্সি ধরে টেনে ফেলে দেন বেঙ্গালুরুর ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করেন পেত্রাতোস। ৮৪ মিনিটে অনিরুদ্ধে থাপা গোল করে ২-২ করলেন।

নির্ধারিত সময়ে খেলা ২-২ হওয়ায়, সরাসরি শুরু হল টাইব্রেকার। পেলাল্টি শ্যুট আউটে দুটি সেভ করে দলকে ফাইনালে তুললেন বাগানের গোলরক্ষক বিশাল কাইথ।

টাইব্রেকারে মোহনবাগান এসজির হয়ে প্রথম তিনটি গোল করেন কামিংস, মনবীর , লিস্টন । অন্যদিকে বেঙ্গালুরু এফসিও প্রথম তিনটি শর্টে গো‌ল করে। তাদের গোলদাতা ছিলেন, মেন্ডেজ, রাহুল ভেকে ও পেদ্রো । মোহনবাগান এসজির হয়ে চতুর্থ গোল করেন দিমিত্রি। কিন্তু বেঙ্গালুরুর হোলিচরণ নার্জারি। চতুর্থ শট বাঁচিয়ে দেন বিশাল।

CFL 2024: রেলকে গোলের মালা, বড় ব্যবধানে জিতে সুপার সিক্সের আশা বজায় রাখল মোহনবাগান এসজি
বাগানের হয়ে স্টুয়ার্ট গোল করতে পারলেনন না পঞ্চম শটে। কিন্তু বিশাল জোভানোভিচের পঞ্চম শট বাঁচিয়ে দিয়ে দলকে ফাইনালে তুললেন। টানা দ্বিতীয়বার কাপ জয়ের হাতছানি সবুজ মেরুনের সামনে। আগামী ৩১ অগাস্ট ঘরের মাঠে ফাই‌াল খেলবে মোহনবাগান এসজি। ফাইনাল ম্যাচে সবুজ মেরুনের প্রতিপক্ষ নর্থ ইস্ট। দ্বিতীয়বার ডুরান্ড জয়ের লক্ষ্য নিয়েই যুবভারতীতে নামবে বাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+